News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনার বিস্তারের জন্য সিপিএমকে দায়ি করল বিজেপি
Image

রাজ্যে করোনার বিস্তারের জন্য সিপিএমকে দায়ি করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ বর্তমান করোনা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস আগামী ২১ সেপ্ঢেম্বর বনধ -এর ডাক দিয়েছে৷ প্রদেশ কংগ্রেস কার স্বার্থে এই বনধ -এর ডাক দিয়েছে তা স্পষ্টিকরন করা জরুরি৷ রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ কারণ বর্তমান পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের এ ধরনের সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত৷ তাছাড়া রাজ্যে করোনার বিস্তারের জন্য সিপিএমকে দায়ি করেছেন নবেন্দু ভট্টাচার্য৷


মানুষের জীবন বাজি রেখে নেতাদের স্বার্থে ডাকা হয়েছে এই বনধ৷ এই বনধ রাজ্যের মানুষ মেনে নেবে না৷ প্রত্যাখ্যান করবে এই বনধ৷ এই বনধ সাধারণ মানুষকে প্রভাবিত করবে৷ তাই রাজ্য সরকারের কাছে দাবি এই জনবিরোধী বনধ -এর বিরুদ্ধে সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে৷ যারা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে৷ এমনটাই দাবি জানান তিনি৷ রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস দল একে অপরের পরিপূরক৷

সম্প্রতি সিপিআইএম সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের পরিষেবা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিককে নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছে তার তীব্র নিন্দাদায়ক৷ কারণ রাজ্যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক জনপ্রতিনিধি হিসেবে জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টার নিয়ে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এতে পরিষেবা আরও উন্নত হচ্ছে৷ রোগী এবং রোগীর পরিজনদের সাথে আলোচনা করে খোঁজ খবর রাখছেন৷


যা বিরোধীদল সিপিআইএম ভালো ভাবে মেনে নিতে পারছে না৷ এতে স্পষ্ট হয়ে উঠেছে জিবি হাসপাতালে মানুষের জীবন নিয়ে খেলা শুরু হয়েছিল৷ বিরোধী দলের তারা গত কয়েকদিনে ব্যর্থ হয়েছে৷ এখন তারা মুখ খুলতে শুরু করেছে৷ তারা জানে না রাজ্য সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে ডব্লিউ এইচ ও গাইডলাইন মেনে চলেছে৷ এবং প্রতিদিন কোভিড মুকাবিলা যাবতীয় তথ্য ডব্লিউ এইচ ও কাছে পেশ করছে৷ আর সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন রাজ্যে ম্যালেরিয়া আন্ত্রিকে বহু মানুষের মৃত্যু হতো৷
কেন্দ্রীয় টিম রাজ্যে আসলে সেই গাইডলাইন মানত না তৎকালীন সরকার৷ আর বর্তমানে বিরোধী দলের হয়ে অসত্য তথ্য তুলে ধরছে রাজ্যবাসী কাছে৷ তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top