News Flash

  • Home
  • Uncategorized
  • তালিবানদের ঘাঁটিতে আফগান সেনা অভিযান, খতম অন্তত ৪০ জঙ্গি
Image

তালিবানদের ঘাঁটিতে আফগান সেনা অভিযান, খতম অন্তত ৪০ জঙ্গি

কাবুল, ২০ সেপ্টেম্বর (হি. স.): আফগানিস্তানে তালিবানদের ঘাঁটিতে সেনা অভিযান । শনিবারও উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত কুন্দুজ প্রদেশে থাকা তালিবানদের ঘাঁটিতে আফগান বাহিনীর বিমান হামলার ফলে খতম হল কমপক্ষে ৪০ জন জঙ্গি।  


শান্তি চুক্তি সাক্ষরিত হলেও এখনও শান্ত হয়নি আফগানিস্তান। এখনও প্রায়দিন দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাচ্ছে তালিবানরা।যার জেরে অব্যাহত রয়েছে সেনার পালটা অভিযান । আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার কুন্দুজ  প্রদেশের খানাবাদ জেলায় থাকা তালিবানদের ঘাঁটিতে বিমান নিয়ে হামলা চালায় আফগান সেনারা। এর ফলে কমপক্ষে ৪০ জন জঙ্গি খতম হয়। পরে জঙ্গিঘাঁটির সামনে ভিড় করে থাকা সাধারণ মানুষকে জঙ্গি ভেবে হামলা চালানো হলে ১১ জনের মৃত্যু হয়। জখম হন কমপক্ষে আরও ১০ জন। যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুর কথা জানানো হয়নি। তবে এই ঘটনার পরে দেশের সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে সংঘর্ষবিরতির আহ্বান জানান আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গানি  । কিন্তু, তাতে সাড়া দেয়নি তালিবানরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top