News Flash

  • Home
  • Uncategorized
  • আপনাদের জমানায় কেন বাড়েনি কৃষকদের আয়, কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের
Image

আপনাদের জমানায় কেন বাড়েনি কৃষকদের আয়, কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদের

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): কৃষি বিল নিয়ে পাল্টা বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হল বিজেপি। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন কৃষকদের আয় দ্বিগুণ হয়নি বলে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব। রবিবাসরীয় সকালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, এই বিল কার্যকর হলে ৭০ বছর পর কৃষকেরা ন্যায় পাবে। কংগ্রেস আমলে গ্রামাঞ্চলের আয় কমে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার আগে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের আয়ের আনুপাতিক হার ছিল ২: ১। দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর থেকে কংগ্রেসের ভ্রান্ত নীতির জন্য শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের আনুপাতিক হার ছিল ৭: ১।কেন সেই সময়ে গ্রামাঞ্চলের আয় কমে গিয়েছিল তার জবাব কংগ্রেসকে দিতে হবে।কৃষিতে রেকর্ড পরিমাণ ফলন হওয়ার সত্তেও কেন কঠোর পরিশ্রম করা কৃষকদের আয় দ্বিগুণ হল না এর জবাব কংগ্রেসকে দিতে হবে।কৃষকেরা ন্যায় পাওয়ার জন্য ৭০ বছর অপেক্ষা করেছে।কৃষি ক্ষেত্রে এই বিল সংস্কার নিয়ে আসবে।কৃষিতে এত বিপুল পরিমাণ ফলন হওয়ার সত্তেও কেন খাদ্য প্রক্রিয়াকরণ এর বাজারে ভারতের অংশীদারিত্ব মাত্র পাঁচ শতাংশ।এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার।মৎস্য চাষ এবং পশু পালনের জন্য ইতিমধ্যেই পর্ষদ গঠন করা হয়েছে।কৃষি ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার।এই ক্ষেত্রে কাজ করে চলেছে কেন্দ্র।পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নতিকরণ করা হয়েছে।কৃষকদের সাহায্য করার জন্য এই বিলটি আনা হয়েছে।উল্লেখ করা যেতে পারে এদিন কৃষি সংক্রান্ত দুটি বিলের প্রস্তাব পেশ করেন কৃষিমন্ত্রী। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top