News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর কারাগারে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা কয়েদির
Image

ধর্মনগর কারাগারে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা কয়েদির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা কারাগারে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেছে এক কয়েদি৷ তবে কারাগার কর্মীদের প্রচেষ্টায় অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে ওই কয়েদি৷ তার নাম কার্তিক দাস৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কারাগারের অন্যান্য কয়েদিদের যন্ত্রনা সহ্য করতে না পেরে সে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ৷


ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে ধর্মনগর জেলা কারাগারে কত বেশ কিছুদিন ধরে কয়েকজন কয়েদি দাদাগিরি শুরু করে৷ তাদের দাদাগিরিতে অন্যান্য কয়েদিরা রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠে৷ এসব বিষয় কারাগারের অন্যান্য কয়েদিরা কর্তৃপক্ষের নজরে এনেছেন৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কার্তিক দাস নামে এক কয়েদি আত্মহত্যার পথ বেছে নেয়৷


সংবাদ সূত্রে জানা গেছে স্নান করতে গিয়েই সে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে৷ তখন ঐ কারাগারের দায়িত্বে থাকা কারারক্ষীরা বিষয়টি দেখে ফেলেন৷ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে কারারক্ষীরা৷ তাদের প্রচেষ্টায় অল্পেতে প্রাণে বেঁচে গেছে ওই কয়েদি৷ বর্তমানে কার্তিক দাস নামে ওই কয়েদি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top