News Flash

  • Home
  • Uncategorized
  • আড়াই লক্ষ টাকার ড্রাগসসহ ধৃত যুবক
Image

আড়াই লক্ষ টাকার ড্রাগসসহ ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ আবারো গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার নেশা বিরোধী অভিযান চালিয়ে বিপুল সাফল্য পেলেন৷ চুড়াইবাড়ি থানাধীন এস টি পাড়া সংলগ্ণ এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা এবং ধৃত যুবকের নাম বজরুল হক (৪০)৷বর্তমানের চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যেদিন থেকে উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের দায়িত্ব হাতে নিয়েছেন৷সেই দিন থেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷তেমনি আজ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে চুরাইবাড়ি থানাধীন এস টি পাড়া এলাকায় নেশা বিরোধী অভিযান চালান৷ অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হন৷ সাথে আটক করা হয় বজরুল হক (৪০) পিতা আব্দুল মজিদ নামের এক যুবককে৷ তার বাড়ির পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বারইগ্রামে৷ উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা৷ বর্তমানে হেরোইনসহ ধৃত নেশা কারবারি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভখনুপদ চক্রবর্তী জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসনকে সাধারন জনগন যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন৷ আজও উনার কাছে খবর ছিল আসাম থেকে একটি যুবক পায়ে হেঁটে ত্রিপুরা আসম সীমান্তের গভীর জঙ্গল দিয়ে রাজ্যে প্রবেশ করবে৷ সে খবরের উপর ভিত্তি করে চুরাইবারি থানাধীন এস টি পাড়া সংলগ্ণ এলাকায় উৎপেতে বসে থাকেন৷ যখন ওই যুবক গভীর জঙ্গল থেকে পায়ে হেঁটে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে প্রবেশ করে,তখন পুলিশ ও টিএসআর জওয়ানরা ওই যুবককে ধরতে গেলে সে পালাতে চেষ্টা চালায়৷ যদিও পুলিশ ও টিএসআর জওয়ানরা সেই যুবককে আটক করতে সক্ষম হয়৷

এমনকি স্থানীয় জনগণও পুলিশ প্রশাসনকে যথেষ্ট সাহায্য করেন বলেও পুলিশ সুপার জানান৷ধৃত যুবককে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়৷ দুই প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ৷যার বাজারমূল্য আড়াই লক্ষাধিক টাকা বলেও জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷ সাথে আটক করা হয় নেশা কারবারি অসময়ে করিমগঞ্জ জেলার বারইগ্রামের বাসিন্দা বজরুলকে৷ পুলিশ সুপার জানান, বর্তমানে নেশা কারবারিরা অসম থেকে রাজ্যে গভীর জঙ্গল দিয়ে পায়ে হেঁটে নেশা সামগ্রী পাচারের পন্থা অবলম্বন করছে৷ তবে আগামী দিনেও নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার৷অপরদিকে নেশা কারবারি বজরুল হককে আগামীকাল ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে চুরাইবাড়ি থানার পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top