News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর হল প্রশাসন, রাজ্যের সব মহকুমায় জরিমানা আদায়
Image

কঠোর হল প্রশাসন, রাজ্যের সব মহকুমায় জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ শান্তিরবাজার/ উদয়পুর, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দিন যত গড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ তথ্যই ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা দিনের পর দিন বাড়ছে৷ করুণা ভাইরাস মোকাবেলার জন্য এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষৃকত হয়নি৷
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে বিবেচিত হচ্ছে৷রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রত্যেকে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে চলাফেরা করেন৷ এ বিষয়ে বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন৷ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও একাংশের মানুষ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে চলেছে৷জনবহুল এলাকায় এবং রাস্তাঘাট বাজার হাট অফিস-আদালতে মাক্স পড়ে যান করছে না ,সামাজিক দূরত্ব বজায় রাখছে না৷


উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করতে বাধ্য করছে৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রশাসনের তরফ থেকে দুই দিনের বিশেষ অভিযান শুরু করা হয়েছে৷ যারা মাক্স ব্যবহার করছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে৷শুক্রবার রাজধানী আগরতলা শহরের বটতলা নাগেরজালা জোহর ব্রিজ জিবি বাজারসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে বহু সংখ্যক মানুষের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে৷
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷ শুক্রবার ডিসিএম অনিমেষ ধরে নেতৃত্বে আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং বটতলা আউট প্রশ্ণের পুলিশ এ ধরনের অভিযানের সামিল হয়৷ আগামী দিনগুলিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিসিএম অনিমেষ ধর জানিয়েছেন৷

এদিকে,করোনা ভাইরাসের মহামারিথেকে সকলকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সকলকে মাক্স পড়া বাধ্যতামূলক বলে ঘোষনা করেছেন৷ কিন্তুদেখাযায় অধিকাংশ লোকজন সরকারি নির্দেশিকাকে বুঙু আঙ্গুল দেখিয়ে মাক্স পরিধান ছারা চলাফেরা করছে৷ এরইমধ্যে রাজ্য সরকার ১৮ এবং ১৯ সেপ্ঢেম্বর মাক্স এনফোর্সমেন্ট ডে উৎযাপন করার সিদান্ত নিয়েছেন৷ রাজ্যসরকারের সিদান্ত অনুযায়ী শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী ও বাইখোড়া থানার ওসি রাজীব সাহার নেতৃত্বে শান্তির বাজারে, বাইখোড়া ও জোলাইবাড়ী বাজারে মাক্স বিরোধী অভিযান চালানো হয়৷ এতে করে যে সকল লোকজন মাক্স পরিধানছারা বাজারে চলাফেরা করছে তাদেরকে ফাইন করাহচ্ছে৷ আগামীকালও এই অভিযান জারী থাকবে৷
অন্যদিকে, অসচেতন নাগরিকদের সচেতন করতে শুক্রবার উদয়পুর ও কাকরাবন থানাধীন বিভিন্ন বাজারে অভিযান চালালো কাকরাবন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বি ডি ও) অভিজিত দাস এবং কাকরাবন থানার পুলিশ৷ বহুবার বলার পরও যারা মাস্ক পড়েনি এই সকল অসচেতন নাগরিকদের বিরুদ্ধে শুক্রবার জরিমানা করেন সাধারন প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের কর্মীরা৷ এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন কাকরাবন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিত দাস এবং কাকরাবন থানার সাব ইন্সপেক্টর খোকন সাহা৷ উদয়পুর শহরের রাজপথে অভিযানে নেতৃত্ব দেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, ডি এম গোমতি টি- টি কে দেবনাথ, এস পি গোমতি- লাকি চৌহান , ও সি – আর কে পুর- দেবাশীষ সাহা, এস ডি পি ও- ধ্রুব নাথ সহ অন্যান্য আধিকারিকরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top