News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশে
Image

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশে

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মৎিস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


শুক্রবার বৈঠক শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক ইফতেখার হোসেন জানিয়েছেন, চলতি বছরে ইলিশের প্রধান প্রজনন মরসুমের কারণে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গোটা দেশেই ইলিশ ধরা, বেচা-কেনা ও মজুত নিষিদ্ধ থাকবে।’ ফলে পুজোর মুখে ওপার বাংলা অর্থা‍ৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশ রফতানি বন্ধ থাকবে। এদিন টাস্কফোর্সের বৈঠকে মৎওস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে সাম্প্রতিক সময়ে ইলিশের যে সাফল্য এসেছে তা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা নিধন বন্ধে কঠোর অবস্থানের ফলেই সাফল্য মিলেছে। সফলতার প্রতীক হয়ে উঠেছে ইলিশ। এখন ইলিশ বিদেশ নীতিতেও বিশেষ ভূমিকা রাখছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top