News Flash

  • Home
  • Uncategorized
  • সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাবে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে : কংগ্রেস
Image

সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাবে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে৷ সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাবে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে৷ কোভিড সেন্টার গুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য কর্মী নেই৷ যুদ্ধ কালীন অবস্থায় স্বাস্থ্য কর্মী নিয়োগের কোনরকম ব্যবস্থা নেই রাজ্য সরকারের৷


পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং শয্যার অভাব৷ এ ধরনের পরিস্থিতি সরকারি মুকাবিলা করার তো কোনরকম উদ্যোগ নেই, বরং রাজ্যের মানুষ এই পরিস্থিতিতে কিছু বলার সুযোগ দিচ্ছে না প্রশাসন৷প্রদেশ কংগ্রেস ভবনের বুধবার সাংবাদিকদের সাথে বৈঠক করে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক৷তিনি আরো বলেন, ছোট রাজ্য ত্রিপুরা পরিস্থিতি এতটা নাগালের বাইরে যাওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি প্রধান কারণ৷ কারণ সরকার বহিঃরাজ্য থেকে আগতদের লটারির মতো ৫:১ জন করে নমুনা পরীক্ষা করাতে এই বিপত্তি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তিনি আরো বলেন সরকার সার্ভে যদি সঠিকভাবে করত তাহলে রাজ্যে প্রতিদিন পাঁচ থেকে সাত শতাধিক করোনা রোগীর সন্ধান মিলত না৷
এ ধরনের পরিস্থিতি মুকাবিলা করতে সরকারকে চাপে রাখতে আগামী ২১ সেপ্ঢেম্বর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বনধ ডাকা হয়েছে৷ আর সেই বনধ সকলে সাড়া দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি৷এদিকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, রাজ্যে আপামর জনগণের স্বার্থে আগামী ২১ সেপ্ঢেম্বর বনধ -এর ডাক দেওয়া হয়েছে৷ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টা মাঠে নেমে বনধ পালন করা হবে৷ জরুরী পরিষেবা বনধ -এর আওতার বাইরে থাকবে বলে জানান তিনি৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এস সি কংগ্রেসের চেয়ারম্যান বিজয় দাস সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top