News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছর আগে রহস্যজনক মৃত্যু মামলার পুনরায় তদন্তের নির্দেশ আদালতের
Image

তিন বছর আগে রহস্যজনক মৃত্যু মামলার পুনরায় তদন্তের নির্দেশ আদালতের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.): রাজস্থানের যোধপুরে ২০১৭ সালে ন্যাশনাল ল ইউনিভার্সিটির পড়ুয়া বিক্রান্ত নাগায়চ রহস্যজনক মৃত্যু তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বুধবার বিচারপতি আর এফ নরিমানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজস্থান সরকারের ক্লোজার রিপোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে।শুনানি চলাকালীন রাজস্থান সরকারকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট।কারণ রাজস্থান সরকার আদালতকে জানিয়েছিল যে তারা এই মামলার তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে চায় না।২০১৭ সালের ১৪ আগস্ট সন্দেহজনক পরিস্থিতিতে যোধপুরের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে থাকা রেললাইনে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। ওই পড়ুয়াকে শেষ দেখা গিয়েছিল বন্ধুদের সঙ্গে রাত্রিবেলা খাবার খেতে বেরোনোর ​​সময়।মৃত ছাত্রের মা আদালতে পিটিশন দিয়ে অভিযোগ করেছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সন্তানের মৃত্যু সংবাদ দিতে দেরি করেছিল। পাশাপাশি পরিবারের তরফ থেকে আরো জানানো হয় তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই পড়ুয়া হতাশায় ভুগছিল। পুলিশও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে গড়িমসি করেছিল। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top