News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ হ্রাস পেয়েছে : জি কিষেন রেড্ডি
Image

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ হ্রাস পেয়েছে : জি কিষেন রেড্ডি

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে বুধবার লিখিতে জবাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি। লিখিত জবাবে জি কিষেন রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট পর্যন্ত ৪৫৫টি সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, ২৯.০৬.২০১৮ থেকে ০৪.০৮.২০১৯ পর্যন্ত। এছাড়াও ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে, ০৫.০৮.২০১৯ থেকে ০৯.০৯.২০২০-র মধ্যে ২১১টি সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটেছে।

জি কিষেন রেড্ডি আরও জানান, ০৫.০৮.২০১৯ থেকে ০৯.০৯.২০২০-র মধ্যে দেশের অভ্যন্তরে বড় ধরনের কোনও সন্ত্রাসী হামলা হয়নি। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে এই লিখিত জবাব দিয়েছেন রেড্ডি। দেশের কোন কোন রাজ্যে ইসলামিক স্টেট্ (আইএস) সবচেয়ে বেশি সক্রিয় সে প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানান, এনআইএ তদন্তে জানা গিয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে সবথেকে বেশি সক্রিয় ইসলামিক স্টেট্।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top