News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে শুধু অলীক কল্পনাই করেছে সরকার : রাহুল গান্ধী
Image

করোনা পরিস্থিতিতে শুধু অলীক কল্পনাই করেছে সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারকে ফের তীব্র আক্রমণ, সেই সঙ্গে কটাক্ষও করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার টুইট করে রাহুল লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে একের পর এক অলীক কল্পনাই করেছে বিজেপি সরকার।’ আরোগ্য সেতু অ্যাপ, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, আত্মনির্ভর হয়ে ওঠা-প্রভৃতি বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষই করেছেন রাহুল গান্ধী।

হিন্দি প্রবাদের সঙ্গে রাহুল টুইটারে লেখেন, ‘২১ দিনে করোনাকে পরাজিত করব। আরোগ্য সেতু অ্যাপ সুরক্ষা করবে। ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ। আত্মনির্ভর হয়ে উঠুন। সীমান্তে কেউ অনুপ্রবেশ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।..কিন্তু একটি সত্য হল : বিপদে ‘সুযোগ’ পিএম কেয়ার্স।’ প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও বিষয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top