News Flash

  • Home
  • Uncategorized
  • ১০২ অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম
Image

১০২ অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম

নিজস্ব প্রতিনিধি,কাঞ্চনপুর, ১৫ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে এক কন্যা সন্তানের জন্ম হয়৷ প্রযুক্তি আর দক্ষতাকে কাজে লাগিয়ে,স্বাস্থ্য পরিসেবাকে অন্য মাত্রায় পৌছে দিয়েছে ১০২ এম্বুলেন্স পরিষেবা৷ এরই একটি নিদর্শন দেখা গেল কাঞ্চনপুর মহকুমায়৷ এদিন সকালে এক প্রসুতির পরিবার ফোন করেন ১০২ নম্বরে৷ কিছু ক্ষনের মধ্যেই চলে আসে এ্যাম্বুলেন্স৷
এম্বুলেন্সটি ২৬ বছর বয়সী রুবিনা রিয়াং কে নিয়ে তাঁর স্বামী সহদেব রিয়াং সহ কাঞ্চনপুর কাংগ্রাই থেকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়৷ এম্বুলেন্সে ছিল ইমারজেন্সি মেডিকেল টেকনোলজিস্ট নিরুপম দেবনাথ এবং ড্রাইভার হিমাংশু দেবনাথ৷

প্রসব যন্ত্রণায় কাতর প্রসুতি মাকে নিয়ে কিছু রাস্তা যাওয়ার পরেই কাংগ্রাই এলাকায় রাস্তায় প্রসব যন্ত্রণা প্রচন্ড হলে ড্রাইভার এম্বুলেন্স দাড় করান৷ মেডিকেল টেকনোলজিস্ট নিরুপম দেবনাথ, প্রসুতিকে এক কন্যা সন্তান জন্মদিতে সহায়তা করেন৷ নিরুপম দেবনাথ জানান এম্বুলেন্স এর মধ্যে সব ধরনের যন্ত্রপাতি থাকায় নির্বিঘ্নে সম্ভব হয়েছে প্রসব৷ মা এবং শিশু উভয়েই সুস্থ অবস্থায় এখন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রয়েছেন৷ প্রসুতির পরিবারের পক্ষ থেকে ১০২ এম্বুলেন্স পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন৷ উত্তর ত্রিপুরা ডিসট্রিক্ট কো -অর্ডিনেটর সুব্রত দেবনাথ জানান , ১০২ এম্বুলেন্স পরিষেবা গর্ভবতী মহিলা, ইমারজেন্সি রোগি সহ দুর্ঘটনাগ্রস্থ রোগী সহ সমস্ত ধরনের রেফার রোগিদের বিনা মূল্যে দিয়ে থাকে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top