News Flash

  • Home
  • Uncategorized
  • বাসে তল্লাসি চালিয়ে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার
Image

বাসে তল্লাসি চালিয়ে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ সেপ্ঢেম্বর৷৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার থানার পুলিশের নিকট খবর আসে টি আর ০৮ ১২৬১ নাম্বারের এসি বাসে বিপুল পরিমানে নেশাসামগ্রী নিয়ে আসা হচ্ছে৷ বাসটি আগরতলা থেকে মুহুরীপুর যাচ্ছিলো৷


গোপন খবর পেয়ে শান্তির বাজার থানার পুলশি থানা সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে চেকিং করতে বসে৷ এর মধ্যে বাসটি থানা সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করে শান্তির বাজার থানার পুলিশ৷ বাসটি আটক করে তল্লাসি চালিয়ে দুই পেটি বিভিন্ন ব্রেন্ডের বিলেতি মদ উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ এই মদগুলি বাজেয়াপ্ত করে গাড়ীর মালিক অসিম পাল ( ৪০ ) কে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷ জানাযায় অসিম পাল শান্তির বাজার মহকুমার মুহুরিপুর আশ্রম পাড়ার বাসিন্দা৷ শান্তির বাজার দিয়ে প্রতিনিয়ত বাসেকরে নেশাসামগ্রী নিয়ে যায় নেশাকারবারীরা৷

শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী ও এস আই সঞ্জয় দের্বমার যৌথ উদ্দ্যোগে আজকের এই অভিযান চালানোহয়৷ আজকের এই অভিযান সম্পর্কে বলতেগিয়ে শান্তির বাজার থানার ওসি জানান আসন্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে প্রতিনিয়ত এইধরনের অভিযানজারী থাকবে যাতেকরে পূজার সময় কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা নাঘটে৷ অপরদিকে আজকে অভিযান সম্পর্কে এস আই সঞ্জয় দের্বমা জানান আজকে অভিযানে ২৮ বোতল বিভিন্ন ব্রেন্ডের মদ উদ্ধারকরে যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ৫০০ টাকা বলে জানাযায়৷ তার পাশাপাশি গড়ীর মালিকে আটক করাহয় বলে জানান৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top