News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত
Image

মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ প্রদেশ মহিলা কংগ্রেস মহিলা কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনগুলি রাজধানী আগরতলা শহর রাজ্যের সর্বত্র মহিলা কংগ্রেসের ৩৭ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করেছে৷ এ উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে এমন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে মহিলা কংগ্রেসের ৩৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী সহ অন্যান্যদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷

মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে পথচলতি মানুষ পুলিশ অফিসার সহ অন্যান্যদের মধ্যে বিতরণ করা হয়৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে৷এ উপলক্ষে রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ এদিনসাধারণ মানুষের মধ্যে মাক্স ও স্যানিটাইজার তুলে দিয়ে মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ মানুষের সুস্থতা কামনা করেন৷রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top