News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে লরির পিছনে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ জনের
Image

অন্ধ্রপ্রদেশে লরির পিছনে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ জনের

অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ১৫ সেপ্টেম্বর (হি.স.): তিরুপতি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশে একটি গরুকে বাঁচাতে গিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও আরও ৩ জন হুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অনন্তপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের নাম হল-হেমলতা (৫০), সুব্রামানিয়াম (৫২) এবং ভেকাটারাইঙ্গাইয়াহ (৫৩)।


পুলিশ সূত্রের খবর, তাড়িপাত্ৰীর বাসিন্দারা ‘তুফান ভ্যানে’ চেপে তিরুপতি থেকে ফিরছিলেন। আধ্যাত্মিক গুরু গুরুস্বামীর শেষকৃত্য শেষে ফিরছিলেন তারা। সোমবার রাত ১২.৩০ মিনিট নাগাদ একটি গরুকে বাঁচাতে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির দেন দিকে বসে থাকা ৩ জনের মৃত্যু হয়, গুরুতর আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে প্রথমে তাড়িপাত্ৰীর একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের অনন্তপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top