News Flash

  • Home
  • Uncategorized
  • ছ’মাস পর পাকিস্তানে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, ভীষণ খুশি পড়ুয়ারা
Image

ছ’মাস পর পাকিস্তানে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, ভীষণ খুশি পড়ুয়ারা

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাকিস্তান। দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এমতাবস্থায় মঙ্গলবার থেকে সমগ্র পাকিস্তানে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ছ’মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়া ভীষণ খুশি ছাত্র-ছাত্রীরা। কোভিড-১৯ সতর্কতা মেনেই মঙ্গলবার থেকে পাকিস্তানে খুলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।


কোভিড-১৯ ভাইরাসের প্রকোপের জেরে গত মার্চ মাস থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানে। এর আগে গত ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রী শফকত মহম্মদ জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো মঙ্গলবার থেকে সমগ্র পাকিস্তানে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশিকা  অনুযায়ী, শিক্ষক ও পড়ুয়াদের জন্য মাস্ক বাধ্যতামূলক। এছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে স্যানিটাইজার রাখতে হবে কর্তৃপক্ষকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top