News Flash

  • Home
  • Uncategorized
  • মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির সপ্তাহব্যাপী কর্মসূচি
Image

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির সপ্তাহব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৭ সেপ্ঢেম্বর ৭০ তম জন্ম দিন৷ এই উপলক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ১৪ সেপ্ঢেম্বর থেকে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ অনুরূপ ভাবে এই সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি৷ সাতটি মোর্চায় বিভিন্ন কর্মসূচী প্রতিদিন সংগঠিত করা হবে৷ মহিলা মোর্চার উদ্যোগে আগামী ১৭ সেপ্ঢেম্বর ৬০ টি মণ্ডলের ৭০ টি স্থানে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে৷ একই সঙ্গে এদিন মহিলা মোর্চার উদ্যোগে ৭০ টি স্থানে ৭০ টি করে প্রধানমন্ত্রীর মঙ্গলার্থে প্রদীপ প্রজ্বলিত করা হবে৷ ১৪ থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত যুব মোর্চা ৭০ টি স্থানে ৭০ টি করে রক্তদান শিবির সংগঠিত করবে৷ কিষান মোর্চার উদ্যোগে ১৪ সেপ্ঢেম্বর থেকে ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত এই রাজ্যের ৭০ টি স্থানে ৭০ জন কৃষকের মধ্যে কীট নাশক, সার , ওষুধ, বীজ সহ অন্যান্য সামগ্রী তুলে দিয়ে সহায়তা করবে৷ এস সি মোর্চা আগামী ১৭ সেপ্ঢেম্বর ৭০ টি স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করবে৷

এস টি মোর্চা এ ডি সি অন্তর্গত সমস্ত জায়গায় জনজাতি অংশের মানূশে কাছে খাদ্য সামগ্রী বিতরণ করবে আগামী ২০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ মাইনোরিটি মোর্চা বস্তী এলাকায় শিশূদের মধ্যে খাতা কলম বিতরণ করার উদ্যোগ নিয়েছে৷ ওবিসি মোর্চা উড্যোগ নিয়েছে রাজ্যের সমস্ত হাসপাতাল ও বৃদ্ধা শ্রম গুলিতে মাস্ক , স্যানিটাইজার ও ফল বিতরণ করার৷ আই টি সেল ৭০ টি স্থানে প্রচার ও স্লাইড শোর মাধ্যমে প্রধানমন্ত্রী কি কি উদ্যোগ গ্রহণ করেছে তা জন সমক্ষে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে৷ তাছাড়াও রাজ্যের যাদের চশমার প্রয়োজন রয়েছে তাদের মধ্যে চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ১৭ সেপ্ঢেম্বর দিব্যাংনদের মধ্যে চলন সামগ্রী বন্টন করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর জন্ম দিনকে সামনে রেখে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপি-র প্রদেশ সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য৷

সোমবার থেকে এই কর্মসূচী শুরু হয়ে গেছে৷ যুব মোর্চার উদ্যোগে স্বাবলম্বন কমপ্লেক্সে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ১৫ সেপ্ঢেম্বর মহিলা মোর্চার উদ্যোগে চন্দ্রপুর আই এস বি টি-তে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হবে৷ ১৬ সেপ্ঢেম্বর কিষান মোর্চার উদ্যোগে কমলাসাগর বিধানসভায় কৃষি সামগ্রী বিতরণ করা হবে৷ ১৭ সেপ্ঢেম্বর এস সি মোর্চার উদ্যোগে খয়েরপুরে হবে বৃক্ষ রোপণ কর্মসূচী৷ ১৮ সেপ্ঢেম্বর গোলাঘাটি বিধানসভার গাবর্দীতে হবে ত্রান বন্টন কর্মসূচী৷ কোভীড পরিস্থিতিতে যারা উপার্জনশীল ব্যক্তি রয়েছে তারা যদি করোনা আক্রান্ত হয় তাহলে সেই পরিবারকে সরকারী ভাবে ১৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ পাশাপাশি তাদের জন্য সেবা সপ্তাহে দুঃস্থ পরিবার গুলির পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজেপি-র প্রদেশ সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এই ধরনের একাধিক কর্মসূচীর ঘোষণা দেন তিনি৷ ডাক্তার সেলের উদ্যোগে জিবির বাইরে একটি জায়গায় তারা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বসে সহায়তা করবেন৷ মঙ্গলবার থেকে এই সহায়তা কেন্দ্র চালু হবে বলে জানান তিনি৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, মাইনোরিটির মোর্চার প্রভারী জসিম উদ্দিন, মহিলা মোর্চার সদস্যা নীলিমা ঘোষ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top