News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রদেশ যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন নবাদল বনিক
Image

বিজেপির প্রদেশ যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন নবাদল বনিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ বিজেপি প্রদেশ যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন নবাদল বনিক৷ রবিবার দলের তরফ থেকে এই সংবাদ জানানো হয়েছে৷
রাজ্য মন্ত্রিসভায় ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্য এখন থেকে প্রতি মাসে পালা করে প্রদেশ কার্য্যালয়ে উপস্থিত থেকে পার্টির গুরুতপূর্ণ বিভিন্ন বিষয়ে কার্ষকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন৷ সম্প্রতি পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা সংশ্লিষ্ট বিষয়ে এক নির্দেশিকা জারি করেছেন৷


সেই অনুযায়ী প্রতি মাসের নির্দিষ্ট দিনে মন্ত্রিসভায় ভারতীয় জনতা পার্টির একজন করে সদস্য পার্টির প্রদেশ কার্য্যালয় হাজির হয়ে পার্টির বিভিন্ন স্তরে কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন৷ অর্থাৎ মন্ত্রিসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির সদস্যকেই প্রতি মাসে একবার পার্টি কার্য্যালয়ে এসে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সামিল হতে হবে৷ মন্ত্রিসভার কোন সদস্য মাসের কত তারিখ পার্টি কার্যালয়ে উপস্থিত থাকবেন তা আলোচনার ভিত্তিতে স্থির হবে এবং বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কার্ষকর্তাদের আগাম অবগত করা হবে৷ একই সঙ্গে মন্ত্রিসভার ভারতীয় জনতা পার্টির সদসাগণ তাদের বিভিন্ন জেলা সফরকালে জেলা


সভাপতিদের আগাম অবগত করবেন৷ প্রয়োজনে এই সফরকালে মন্ত্রীরা জেলা কার্যালয়ে যাবেন এবং স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে বার্তালাপও করবেন৷ এদিকে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতির নাম রবিবার ঘোষনা করা হয়েছে৷ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি এই ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন৷ বিশালগড়ের নবাদল বনিক এখন থেকে যুব মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাবেন৷ এতদিন তিনি সিপাহীজলা (উত্তর) জেলার যুব মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন৷ একই সঙ্গে রবিবার ভারতীয় জনতা পার্টির বামুটিয়া মন্ডলের নয়া সভাপতির নামও ঘোষনা করাহয়েছে৷ প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহার অনুমোদনক্রমে সদর (গ্রামীণ) জেলার জেলা সভাপতি অসিত রায় বিজু পালকে বামুটিয়া মন্ডলের সভাপতি হিসাবে দায়িত্ব ভার অর্পণ করেছেন৷ বিজু পাল ইতিপূর্বে পার্টির যুব মোর্চার সদর (গ্রামীণ) জেলার জেলা সাধাবণ সম্পাদকের দায়িত ছিলেন৷ বিজেপির প্রদেশ কার্যালয় থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top