News Flash

  • Home
  • Uncategorized
  • নিশিকুটুম্বদের উৎপাতে অতিষ্ঠ হয়ে কদমতলা থানায় ডেপুটেশন
Image

নিশিকুটুম্বদের উৎপাতে অতিষ্ঠ হয়ে কদমতলা থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর৷৷নিশিকুটুম্বদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ও থানার ভূমিকা সন্দেহজনক দেখে অবশেষে কদমতলা থানায় ডেপুটেশন মিলিত হল ইচ্ছাই লালছড়া গ্রামের লোকজন৷থানার বড় বাবুর কাছে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ডেপুটেশনে মিলিত হলো স্থানীয় এলাকার লোকজন৷ স্থানীয়দের অভিযোগ কদমতলা থানার ওসির ভূমিকা সন্দেহজনক৷ কদমতলা থানার পুলিশ ইছাই লালছড়া বাসির সঠিক নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি স্থানীয়দের৷


ঘটনা বিবরণে প্রকাশ, গত ৯ সেপ্ঢেম্বর বুধবার উত্তরের কদমতলা থানাধীন ইচাইলালছাড়া গ্রামে সাফাই অভিযান চালায় নিশিকুটুম্বের দল৷ সংঘবদ্ধভাবে নিশিকুটুম্বের দল একই রাতে এগারোটি বাড়িতে সাফাই অভিযান চালায়৷ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২,৩ এবং ৫ নং ওয়ার্ডের স্থানীয় এগারো নি৷ অবশেষে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নিকট এক ডেপুটেশন মিলিত হন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২,৩ এবং ৫ নং ওয়ার্ডের স্থানীয় জনগণ৷ স্থানীয় জনগণ কদমতলা থানার পুলিশকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেন৷অন্যতায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে মিলিত হবেন অথবা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন৷ স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পূর্বে ইচাইলালছাড়া গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা সংঘটিত হলেও কদমতলা থানার পুলিশ হাত-পা গুটিয়ে বসে রয়েছিল৷ কিন্তু ইদানীংকালে ওই এলাকায় চোরের উৎপাত মাত্রাধিক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ প্রতিদিন কারো না কারো ঘরে চোরের সাফাই অভিযান সংগঠিত হচ্ছে৷ এমনকি গত বুধবার একই রাতে এগারোটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিতহওয়ার পর থেকে স্থানীয় জনগণ আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন৷এগারোটি বাড়িতে চুরির ঘটনার পর কদমতলা থানার ওসি বিশাল পুলিশবাহিনী নিয়ে ঐসকল বাড়িতে পরিদর্শন করে আসলেও তা ছিলো নাম মাত্রই সার৷ পুলিশ সরেজমিন তদন্ত করে যাওয়ার দিন রাতেও নিশিকুটুম্বদের আনাগোনা আন্দাজ করতে পারেন স্থানীয় জনগণ৷

স্থানীয় জনগণের বক্তব্য বর্তমানে নিশিকুটুম্বদের উৎপাতে উনারা গ্রাম ছেড়ে পালানোর উপক্রম৷ প্রতিরাতে কারো দরজা ভাঙছে বা কারোর দরজা খোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে৷কিন্তু কদমতলা থানার পুলিশের চোর ধরপাক করার তৎপরতা তো দূরের কথা ওই এলাকায় রাতের টহলদারি পর্যন্ত করছে না কদমতলা থানার পুলিশ৷ তাই নিরুপায় হয়ে কদমতলা থানার ওসির নিকট একটি ডেপুটেশন প্রদান করতে বাধ্য হয়েছেন স্থানীয় এলাকার জনগণ৷ স্থানীয়দের আরো অভিযোগ, কদমতলা থানার ওসি মুখে মুখে কুরুক্ষেত্র জয় করলেও নিজের কর্তব্য পালনে যে অশ্ব ডিম্ব প্রসব করেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, কৃষ্ণধন সরকার কদমতলা থানায় ওসির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকে থানা এলাকায় চুরি, অসামাজিক কার্যকলাপ ও মদের রমরমা ব্যবসা মাথা ঝাড়া দিয়ে গজিয়েছে৷ কেউ কেউ আরো অভিযোগ করে বলছেন, রাতের কারফিউতে চোরদের কি ছাড় দিচ্ছেন কদমতলা থানার গুণধর ওসি৷ নাকি ওসির সাথে চোরদের কোন গোপন আঁতাত রয়েছে? প্রশ্ণ নানা মহলে৷


এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে উত্তরা জেলা থেকে বিপুল সাফল্য কুড়াচ্ছেন৷ কিন্তু উনার সেই স্বপ্ণকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে কিছু স্বার্থান্বেষী গুণধর অফিসার৷ সেদিকে পুলিশ সুপার নজর না দিলে আগামী দিনে পুলিশ সুপার নিজেই যে কালিমালিপ্ত হবেন না তারও কোন নিশ্চয়তা নেই৷ সুতরাং কদমতলা থানা এলাকার স্থানীয় জনগণ জোরালো দাবি তুলছেন উত্তর জেলার পুলিশ সুপার কদমতলা থানার দিকে একটু দৃষ্টিপাত করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top