News Flash

  • Home
  • Uncategorized
  • বানরের আক্রমণে গুরুতর জখম শিশু
Image

বানরের আক্রমণে গুরুতর জখম শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জের মধ্যপাড়ায় বানরের আক্রমণে দুই বছরের একটি শিশু গুরুতর জখম হয়েছে৷ জানা যায় শিশুটি পাশের বাড়িতে যা ছিল৷ তখন ওই রাস্তায় শিশুটিকে ঝাপটে ধরে একটি বানর৷ বানরের আক্রমণের শিশুটি রক্তাক্ত হয়৷ শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন৷ তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে৷


সেখানে নিয়ে যাওয়া হলে প্রয়োজনীয় ওষুধপত্র না থাকায় দোকান থেকে ঔষধ ক্রয় করে এনে চিকিৎসা শুরু করা হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে চরিলাম এলাকায় গত বেশ কিছুদিন ধরেই বানরের উৎপাত শুরু হয়েছে৷ এলাকার বাড়িঘরের ফসল এবং ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে বানরের দল৷ বাড়ি ঘরে ঢুকেও বানরের দল উৎপাত চালাচ্ছে৷ ঘর থেকে রান্না করা খাবার পর্যন্ত বানর তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ রবিবার সকালে বানরের আক্রমণে দুই বছরের এক শিশু জখম হওয়ার ঘটনায় এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ বানরের উৎপাত বন্ধ করার জন্য বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top