News Flash

  • Home
  • Uncategorized
  • কিল্লায় এক ব্যক্তিকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যার চেষ্টা
Image

কিল্লায় এক ব্যক্তিকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ সেপ্ঢেম্বর৷৷ নির্জনতার সুযোগ নিয়ে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে জনজাতি মাঝ বয়সীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করল গোমতী জেলার কিল্লা ব্লকের হাবুকমা এলাকায়৷ ঘটনার জেরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর মহাকুমার কিল্লা থানাধীন হাবুকমা এলাকার রনমোহন জমাতিয়া (৫০) নামে এক মাঝ বয়সীকে গভীর রাতে কে বা কাহারা নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন৷ রাতভর তিনি রক্তাক্ত অবস্থায় বসত ঘরেই পরে থাকেন ঘরে পরে কাতরালেও কেউ টের পায়নি৷ সকালে ঘুম থেকে না উঠায় পার্শবর্তী লোকজন এসে অনেক ডাকাডাকি করেও ওনার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে উঁকি মেরে দেখেন নিজ বসতঘরেই রক্তাক্ত অবস্থায় পরে আছেন


সঙ্গে সঙ্গেই এলাকাবাসী চিৎকার-চেঁচামেচি শুরু করলে অন্যান্য অনেকই ছুটে আসেন৷ খবর পাঠানো হয় কিল্লা থানায়৷ এলাকাবাসী এবং কিল্লা পুলিশের প্রচেষ্টায় রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে রেফার করা হয় টেপানিয়া গোমতি জেলা হাসপাতালে৷ গোমতি জেলা হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশংকাজনক হওয়ায় জিবিতে রেফার করেন৷ বর্তমানে জিবি হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাঝ বয়সী রনমোহন জমাতিয়া৷ উল্লেখ্য, কয়েক বছর আগেই রনমোহনের স্ত্রী মারা যান৷ পরিবারের একমাত্র ছেলে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে শ্বশুরবাড়িতে থাকেন৷

নিজের মেয়েও বাড়িতে থাকে না৷ দীর্ঘদিন যাবৎ তিনি একাই রয়েছেন বাড়িতে৷ নির্জনতার সুযোগে শুক্রবার গভীর রাতে অসহায় বৃদ্ধার উপর আক্রমণ চালিয়ে হত্যার চেষ্টা করেন দুষৃকতিরা৷অসহায় বৃদ্ধার উপর আক্রমনের ঘটনা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ৷ খবর লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের মামলা দায়ের হয়নি৷ ঘটনার সাথে জড়িত দুষৃকতীকে জালে তুলার জন্য এলাকা বাসি দাবি জানিয়ে ছেন পুলিশ প্রশাসনের নিকট৷ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মা জানান৷এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top