News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির অক্সিজেন কান্ড, গভীর ষড়যন্ত্রতদন্ত কমিটি গঠন করা হয়েছে : প্রতীমা
Image

জিবির অক্সিজেন কান্ড, গভীর ষড়যন্ত্রতদন্ত কমিটি গঠন করা হয়েছে : প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালে অক্সিজেন কন্ডে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে শুক্রবার রাতে জিবি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়া এবং বিধায়ক সুদীপ বর্মন ও এক ইঞ্জিনীয়ারের প্রবেশকে ঘিরে সমালোচনা করেছেন৷ পাশাপাশি তিনি এই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন৷


জিবিতে অক্সিজেন নেই বলে প্রচার প্রসঙ্গে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন কেউ ভেতরে ঢুকে যে কোন একটি জায়গা থেকে এই ছবি তুলেছে৷ জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারের জন্য লোক নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ একজন টি সি এস অফিসার দায়িত্বে আছেন৷ অথচ এই বিষয়ে কেউ কিছু জানেনা৷ কিন্তু শুক্রবার রাতে প্রায় ১২ টা ৪৬ মিনিটে সেই অক্সিজেন লেভেল জিরো কি করে হয় এই নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ তাও একটি ফ্লোরে এই ঘটনা ঘটেছে৷ এন টি এইচ বিল্ডিং এর তৃতীয় তলায় এটা হয়েছে৷

এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কাউকে কিছু না জানিয়ে একজন চিকিৎসক একজনকে ফোন করল , আর সেই সময় মত প্রস্তুত থাকল গাড়ি ও চালক৷ তারা জিবিতে আসেন এবং বিনা অনুমতিতে জিবির লিভার অন — অফ করেছেন এটা জানা প্রয়োজন৷ এই অন্তর্ঘাত নিয়ে এম এস কে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করার জন্য৷ এই নিয়ে আভ্যন্তরীণ তদন্ত হবে৷ একই সঙ্গে সরকারের কাছে আবেদন জানান এই অন্তর্ঘাতের সুষ্ঠ তদন্ত করার জন্য৷ একই সঙ্গে অক্সিজেনের স্থানে সিসিটিভি ও টি এস আর মোতায়েনের বিষয়ে কথা হচ্ছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷
তিনি আরো চাঞ্চল্যকর অভিযোগ করেন রাতে তারা আসার আগে সেই স্থানে যারা দায়িত্বে ছিলেন তাদের ডেকে ১৫ মিনিটের জন্য সরিয়ে নেওয়া হয়৷ এটা সম্পূর্ণ অন্তর্ঘাত৷ মৃত্যু মিছিল তৈরিতে তারা জিবিতে এসেছিল বলে অভিযোগ করেন তিনি৷ ব্যক্তিগত ভাবে কারুর পছন্দ নাও হতে পারে৷ কিন্তু মানুষের জীবন নিয়ে যারা খেলছেন তাদের সতর্ক করে দেন৷ রাজ্যের মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলে জানান তিনি৷ তবে এটা অপ্রত্যাশিত নয়৷


এই অতিমারিতে সহযোগিতা না করে যারা অন্তর্ঘাত করছে তাদের মুখোশ প্রকাশ্যে আসবে বলে জানান তিনি৷ কেউ ট্যাকনিশিয়ান হিসাবে জিবিতে চাকুরী পায়নি৷ এটা বামেদের আমলে হয়েছে৷ এই ব্যক্তি চাকুরী পায়নি বলে তাঁর খেসারত সমগ্র রাজ্যের মানুষ দেবে এটা কাম্য নয়৷ সরকারকে বদনাম করতে এবং জিবির পরিষেবাকে নষ্ট করে তাদের মানসিকতায় চিড় ধরাতে এই চক্রান্ত করছে একটা অংশ৷ লিভার নামিয়ে অন্তর্ঘাত করা হয়েছে বলে চাঞ্চল্য কর অভিযোগ করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত না হয়ে পরিষেবা নিতে আসার জন্য আহ্বান জানান তিনি৷


রাজ্য সরকার, প্রশাসন, স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা এক জোট হয়ে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করে চলেছে৷ তবে যে কোন মৃত্যু বেদনা দায়ক৷ রাজ্যে ৩৬৪ জন স্বাস্থ্য কর্মী এই সময়ে কোভিড আক্রান্ত হয়েছে৷ জার মধ্যে ১৩৯ জন এক্টিভ কেইস রয়েছে৷ এরা প্রত্যেকেই চিকিৎসাধীন৷ প্রত্যেকেই তাদের দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ তাদের জন্য এখনো মর্টালিটি রেইট রয়েছে ০.৯৬ শতাংশ৷ মৃত্যু কাঙ্ক্ষিত নয়৷ তাঁর জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে৷ সমস্ত কিছু তৈরি করে মৃত্যুকে কমানো হচ্ছে৷ সমস্ত কাজ করছেন প্রশাসনিক আধিকারীক ও স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকেরা৷ তাদের মনোবল বাড়াতে কাজ করা হচ্ছে৷
সই জায়গায় শাসন, প্রশাসন ও স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের পরিশ্রমকে কিছু সংখ্যক লোক এবং কিছু সংখ্যক ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একটা মানসিকতা তৈরির চেষ্টা চলছে৷ তিনি যখন যুক্ত থাকবে তখন সব ঠিক৷ আর তিনি যখন যুক্ত থাকবেন না তখন সব বেঠিক এই মানসিকতা তৈরি হচ্ছে৷ এর তীব্র নিন্দা জানান জিবির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক৷ শনিবার এজিএমসি-র কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তিনি৷ মানুষ তাঁকে প্রতিষ্ঠিত করেছে৷
তাঁর পরেও চমক দেখানোর চেষ্টা করছেন কেউ কেউ৷ বিগত ২৫ বছরের সরকারকে সরাতে রাজ্যের মানুষ আস্থা রেখেছে৷ এই আস্থাকে ধরে রাখা সরকারের নৈতিক কর্তব্য ও অঙ্গীকার৷ প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি আরো বলেন জিবিতে আগস্ট মাস থেকে অক্সিজেনের অভাব রয়েছে বলে প্রচার করা হচ্ছে৷ যারা এই কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে বলে মন্তব্য করেন তিনি৷ এরা সমাজের ভাল করছে না, রাজ্যকে বিপথগামী করার চেষ্টা করছে বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top