News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা না দিলে পরীক্ষায় বসতে দেয়া হবে না, দপ্তরের দ্বারস্থ বিএড পড়ুযারা
Image

টাকা না দিলে পরীক্ষায় বসতে দেয়া হবে না, দপ্তরের দ্বারস্থ বিএড পড়ুযারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ ২০১৮ থেকে ২০২০ শিক্ষাবর্ষে উপজাতি কল্যাণ দপ্তর থেকে বিএড পড়ার জন্য স্পন্সর করে৷ সেই অনুযায়ী তাদের পড়তে পাঠানো হয়৷ এটা তাদের জন্য ছিল সুখবর৷ কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি৷ অভিযোগ প্রথম বছর তাদের ফিস উপজাতি কল্যাণ দপ্তর বহন করে৷

শেষ বছরের বকেয়া টাকা এখনো প্রদান করেনি দপ্তর৷
সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি থেকে বার বার ছাত্র ছাত্রীদের চাপ দেওয়া হচ্ছে বকেয়া টাকা প্রদানের জন্য৷ টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা৷ অক্টোবর মাসে তাদের চূড়ান্ত পরীক্ষা হবে৷ তাঁর রুটিন দেওয়া হয়েছে৷ কি করবে তা নিয়ে উদ্বিগ্ণ ছাত্র ছাত্রীরা৷ ৫ দফায় দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে এই বিষয়ে অবগত করা হয়েছে৷ ১০ দিনের সময় তাদের কথা মত দেওয়া হয়েছিল৷


কিন্তু এখন দপ্তর থেকে কোন ধরনের সদুত্তর মিলছে না বলে অভিযোগ করেন বিএড স্পন্সর এর পড়ুয়ারা৷ দাবি জানান চূড়ান্ত বর্ষের বকেয়া টাকা প্রদান করুক গরীব উপজাতি ছাত্র ছাত্রীদের জন্য৷ কল্যাণ দপ্তর যেন অকল্যান না করেন৷ প্রায় ২০০ জন বিএইড স্পন্সর ছাত্র ছাত্রী এই সমস্যায় গভীর ভাবে চিন্তিত বলে জানান৷ শুক্রবার গুর্খা বস্তীস্থিত উপজাতি কল্যাণ দপ্তরে ফের একবার গিয়ে এই কথা জানান তারা৷ শুক্রবার দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে প্রয়োজনে হাঙ্গার স্ট্রাইকে বসবেন বলে হুশিয়ারী দেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top