News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে কবে ভাববে সরকার : রাহুল গান্ধী
Image

ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে কবে ভাববে সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): চিন দখল করেছে ভারতীয় ভূখণ্ড! বারবার এই দাবি করে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চিনের দখলকৃত ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার ফের ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার দাবি জানালেন, নরেন্দ্র মোদী সরকারের কাছে রাহুলের প্রশ্ন, ‘ ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে, ভারত সরকার ঠিক কবে ভাবনাচিন্তা করবে?’ শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘চিন আমাদের ভূখণ্ড দখল করেছে। আমাদের ভূখণ্ড ফিরিয়ে আনার ব্যাপারে, ভারত সরকার ঠিক কবে ভাবনাচিন্তা করবে? নাকি ঈশ্বরের উপরই ছেড়ে হবে?’


প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানী মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে দু’দফায় মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত চলে সীমান্তে শান্তি এবং সুস্থিতি ফিরিয়ে আনার জন্য আলোচনা। যদিও, বৈঠকের শেষে কোনও দেশের তরফেই আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top