News Flash

  • Home
  • Uncategorized
  • এক রাতে কদমতলায় এগারটি বাড়িত চুরি, বহু সামগ্রী লুটপাট

এক রাতে কদমতলায় এগারটি বাড়িত চুরি, বহু সামগ্রী লুটপাট

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ সেপ্ঢেম্বর৷ একই রাতে কদমতলা থানাধীন ইচাইলালছাড়া গ্রামে এগারোটি বাড়িতে সাফাই অভিযান চালিয়ে কদমতলা থানার পুলিশ বাবুদের নজরদারি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল চোরের দল৷চোরের আতঙ্কে দিন কাটাচ্ছেন কদমতলা থানা এলাকার স্থানীয় জনগণ৷কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের ভূমিকা নিয়ে গুঞ্জন সর্বত্র৷ওসির বদলীর দাবি নিয়ে সরব কদমতলা থানা এলাকার সকল স্তরের জনগণ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তঘেঁষা কদমতলা থানাধীন ইচাইলালছাড়া গ্রামে গতকাল রাতে সাফাই অভিযান চালায় নিশিকুটুম্বের দল৷ সংঘবদ্ধভাবে নিশিকুটুম্বের দল একই রাতে এগারোটি বাড়িতে সাফাই অভিযান চালায়৷ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২,৩ এবং ৫ নং ওয়ার্ডের স্থানীয় এগারো জন গৃহস্থের বাড়িতে রাতের আধারে সংঘবদ্ধভাবে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ গয়না ও গৃহপালিত পশু নিয়ে যায়৷ যদিও এর পূর্বে পরপর ইচাইলালছাড়া গ্রাম পঞ্চায়েতের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল৷ কিন্তু চোর ধরপাকড়াও করা দূরের কথা ওইসব এলাকায় কদমতলা থানার টহলদারি ব্যবস্থা করেননি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ কদমতলা থানার অকর্মণ্যতার সুযোগকে কাজে লাগিয়ে গতকাল গভীর রাতে সংঘবদ্ধভাবে এগারোটি বাড়িতে হানা দেয় চোরের দল৷


একই রাতে এগারোটি টবাড়িতে চোরের সাফাই অভিযান কদমতলা থানার ইতিহাসে প্রথম ঘটেছে৷ তাই আজ নিজের অস্তিত্ব রক্ষার্থে কদমতলা থানার গুণধর ওসি কৃষ্ণধন সরকার লোক দেখানোর নামে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ইচাইলালছাড়া গ্রাম পঞ্চায়েতের চুরি যাওয়া এগারটি বাড়িতে ঝটিকা সফর করেন৷ তবে গৃহস্বামী থেকে শুরু করে ওই এলাকার সাধারন জনগন থানার বড়বাবুর ঝটিকা সফর যে নাম কি ওয়াস্তে সার তা আর বুঝতে বাকি থাকেনি কারোর৷ কেননা কদমতলা থানার ওসির দায়িত্বে কৃষ্ণধন সরকার আসার পর থেকে তীর জুয়া চুরি সহ নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে৷ তবে গুণধর ওসি বাবু সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে না পারলেও মুখে যে সর্বক্ষণ ফুলজুরি ছড়াচ্ছেন তা সাধারণ জনগণ থেকে শুরু করে পুলিশের উচ্চ আধিকারিকদেরও জানা৷


স্থানীয়দের অভিযোগ কদমতলা থানার গুণধর ওসির আশীর্বাদে থানার এক পুলিশ অফিসার কদমতলা থানা এলাকায় মাসিক চাঁদা কালেকশন এর বিশাল সাম্রাজ্যও গড়ে তুলেছেন৷ তবে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত রয়েছে থানার বড়বাবুর৷ কদমতলা থানার গুণধর ওসির গুণকীর্তি নিয়ে স্থানীয় জনগণ পূর্বেও লিখিতভাবে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু আজ পর্যন্ত ওসি বহাল তবিয়তে রয়েছেন৷ সুতরাং স্থানীয়রা জোরালো দাবি তুলছেন কদমতলা থানা এলাকায় কদমতলা পুলিশের টহলদারি সঠিকভাবে দেওয়ার জন্য৷ পাশাপাশি কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের অন্যত্র বদলীর দাবি তুলছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top