News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, উত্তেজনা
Image

সালেমায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ একাকীত্বের সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করল এক যুবক৷ ঘটনা সালেমা থানার অন্তর্গত পশ্চিম সিঙ্গিনালা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় একই এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের দীর্ঘ দিন ধরে কুদৃষ্টি ছিল এই নাবালিকার উপর৷ বুধবার নাবালিকার মা-বাবা বাড়িতে ছিল না৷


এই সুযোগে অভিযুক্ত নাবালিকার ঘরে প্রবেশ করে এবং নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে৷ পরে নাবালিকা বাড়ির লকজনদের ঘটনার বিষয়ে জানায়৷ বাড়ির লোকজন ঘটনার বিষয়ে জানার পর সালেমা থানায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে৷ থানায় মামলা হওয়ার পরই গা ডাকা দেয় অভিযুক্ত৷ অভিযুক্ত অভিজিৎ দাসের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷


জানা গেছে অভিযুক্ত অভিজিৎ দাস ক্যাবলের কাজ করে৷ দীর্ঘ দিন ধরে সে ঐ নাবালিকাকে নানান ভাবে কু-প্রস্তাব দিয়ে যাচ্ছিল৷ এরই মধ্যে অভিযুক্ত নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে৷
বৃহস্পতিবার এভিবিপি কমলপুর ইউনিট শাখার পক্ষ থেকে নাবালিকা মেয়েটির বাড়িতে যায় এবিভিপি কার্যকর্তারা৷ পাশাপাশি এদিন তিনজনের এক প্রতিনিধি দল সালেমা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথা বলে৷ এখন পর্যন্ত অভিযুক্ত পলাতক৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানায় এবিভিপির কার্যকর্তারা৷ নাবালিকা ধর্ষণের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top