News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করায় ১০৩২৩ সংগঠন নেতাদের থানায় তলব
Image

মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করায় ১০৩২৩ সংগঠন নেতাদের থানায় তলব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাটে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে সব যাপন করতে গিয়ে এডহক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ মন্তব্য করেছিলেন তা নিয়ে রীতিমত তোলপাড় কাণ্ড ঘটেছে৷ সহকর্মীর পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে তীব্র সমালোচনা করেছিলেন শিক্ষক সংগঠনের এক নেতা৷
বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল৷ এর পরিপ্রেক্ষিতেই শিক্ষক সংগঠনের নেতাদের পূর্ব থানায় ডাকিয়ে এনে কৈফিয়ৎ করা হয়৷ শেষ পর্যন্ত বিপাকে পড়ে মন্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হন ওই শিক্ষক নেতা৷ উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত ৬০ জনেরও বেশি মৃত্যু হয়েছে৷ অনেকেই হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হচ্ছে৷ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এসব মৃত্যুর জন্য রাজ্য সরকারের নীতিকে করেছিলেন৷


আর তাতেই চটেলাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী৷ রাজ্য সরকারের নির্দেশেই আগরতলা পূর্ব থানার পুলিশ ওই শিক্ষক নেতাদের পূর্ব থানায় তালব করেন৷ থানায় এসে ওইসব শিক্ষক নেতারা তাদের বক্তব্য সম্পর্কে স্পষ্টীকরণ দেন৷ অবশ্য এখনো পর্যন্ত এ ব্যাপারে পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি৷পরবর্তীকালে তাদেরকে কোন ফ্যাসাদে ফেলা হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷


সহকর্মীর মৃত্যুতে সহানুভূতি জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে মন্তব্য করেছিলেন শিক্ষক নেতা তা নিয়ে এ ধরনের কার্যকলাপ সংঘটিত হবে তা রাজ্যের গণতন্ত্রপ্রিয় জনগণ কোনভাবেই কল্পনা করতে পারছেন না৷এ ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের অধিকারের উপর চরম আঘাতের শামিল বলেও আখ্যায়িত করেছে বিভিন্ন মহাল৷ এখন দেখার বিষয় এ নিয়ে শেষ পর্যন্ত জল কতদূর গড়িয়ে যায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top