News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডের প্রকোপ : একাধিক জেলা সফর মুখ্যমন্ত্রীর, বৈঠক করলেন আধিকরীকদের সাথে
Image

কোভিডের প্রকোপ : একাধিক জেলা সফর মুখ্যমন্ত্রীর, বৈঠক করলেন আধিকরীকদের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ কোভিডের প্রকোপ থেকে ত্রিপুরার মানুষকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার৷ স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতেই সোমবার একাধিক জেলায় সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কুমারঘাটে পূর্ত দফতরের গেস্ট হাউসে প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ তাঁদের থেকে রিপোর্ট নেওয়ার পর কী কী করতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷ যে যে বিষয়ে খামতি রয়েছে সেগুলিও দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কুমারঘাটের কোভিড কেয়ার সেন্টারে আরও বেড বাড়ানোর ক্ষেত্রেও স্বাস্থ্য আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেন বিপ্লব দেব৷


কুমারঘাটে পৌঁছে এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ’আগামী তিন দিনের মধ্যে কুমারঘাটের পুরনো জেলা হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হবে৷ অক্সিনেটেড বেডের ব্যবস্থাও হবে এই তিন দিনেই৷’ তিনি আরও বলেন, কুমারঘাটের পুরনো জেলা হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যানের যন্ত্র কেনার জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে৷ সেটা দ্রুত কী ভাবে সেখানে পৌঁছে দেওয়া যায় এবং রোগীরা পরিষেবা পান তার চেষ্টা চলছে৷


উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, যাঁরা হোম আইসোলেশনে থাকবেন তাঁদের ১৫০০ টাকা করে নগদ দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ থেকেই সেই প্রকল্প শুরু হয়ে গিয়েছে৷ তা ছাড়া উপসর্গ থাকা রোগীদের জন্য বাড়ি বাড়ি অক্সিমিটার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
ধর্মনগরে জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে নতুন করে একটি ১৫ বেডের কোভিড কেয়ার সেন্টার চালু করার নির্দেশ দিয়েছেন বিপ্লব দেব৷ যার মধ্যে ১০টি হবে সাধারণ বেড এবং পাঁচটিতে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবে৷ এদিন পানিসাগরের কোভিড কেয়ার সেন্টারও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷

এদিন কৈলাশহরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ সেখানকার পরিকাঠামো ঘুরে দেখার পর সংশ্লিষ্ট কোভিড কেয়ার সেন্টারের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি৷
স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও লোকসংখ্যা কম হলে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যদের সেখানে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি৷ অ্যাম্বুলেন্স চালকদের অভাব হলে তার বিকল্প কী হবে সে ব্যাপারেও এদিন স্পেশাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেছেন, এখনও টিআরটিসি-র চালকরা বসেই রয়েছেন৷ দরকার হলে তাঁদের অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে বসাতে হবে৷ কুমার ঘাটে এদিন দলীয় কার্যকর্তাদের নিয়েও সভা করেন বিপ্লব দেব৷ বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, এই অতিমহামারী পরিস্থিতিতে মানুষের পাশে থেকেই দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে৷ সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সেই পরিবারগুলি পাচ্ছে কিনা তা খোঁজখবর নিতে হবে এবং তাঁদের মনোবল বাড়াতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top