News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হাতির মাহুত রহিম মিয়া গ্রেপ্তার
Image

দামছড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হাতির মাহুত রহিম মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ সেপ্ঢেম্বর৷৷ গত ৫ সেপ্ঢেম্বর দামছড়ার রজনী পাড়ায় ঘটে যাওয়া হত্যাকান্ডে অভিযুক্তের সন্ধানে নামে পুলিশ৷ অবশেষে মঙ্গলবার বিকালে দামছড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হাতির মাহুত রহিম মিয়াকে কৈলাশহর ফুলবাড়ীকান্দি এলাকা থেকে আটক করা হয়৷


ওই এলাকার লোকজন ও হাতির মালিক হামিদুল্লাহ ও আব্দুল মুনিম সহ ইরানি থানার ওসি আলমগীর হোসেন ও কৈলাশহর থানার পুলিশ ও কৈলাশহর মহকুমার পুলিশ আধিকারিক চন্দ্রন সাহার সহযোগিতায় তাঁকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে৷ তার গ্রেফতারের খবর ছড়িয়ে পরতেই দামছড়া এলাকায় কিছুটা হলেও স্বস্তির পরিবেশ বিরাজ করছে৷

প্রসঙ্গত, রবিবার ভোরে দামছড়া থানার অন্তর্গত পিপলা ছড়া এ.ডি.সি ভিলেজের রঞ্জনি পাড়ার এক নং ওয়ার্ডে ক্ষতবিক্ষত অবস্থায় এক জনের মৃতদেহ উদ্ধার হয়৷ একই সাথে আরও দুই জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী৷ ঘটনার বিবরনে জানা যায় শনিবার রাতের কোন এক সময়ে ঐ এলাকার বাসিন্দা কৃতনজয় রিয়াং ও তার স্ত্রী ম্রংতি রিয়াং এবং একমাএ কন্যা লক্ষিতা রিয়াং-কে দুষৃকতীরা প্রানে মারার চেষ্টা করে৷ এতে ঘটনাস্থলে বাড়ির কর্তা কৃতনজয় রিয়াং মৃত্যুর কোলে ঢলে পরে৷ গুরতর আহত অবস্থায় ম্রংতি রিয়াং প্রতিবেশীদের স্বরনাপন্ন হয়৷ তখন তাদের আদরের একমাএ কন্যা গুরুতর ভাবে আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে জঙ্গলে৷ ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় দামছড়া থানার পুলিশকে৷ দামছড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কা জনক অবস্থায় ম্রংতি রিয়াং ও তার মেয়েকে উদ্বার করে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরন করে৷ পাশাপাশি কৃতনজয় রিয়াং এর মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top