News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক ১০৩২৩ শিক্ষকের মৃত্যু
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক ১০৩২৩ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হল চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে আরও এক শিক্ষকের৷ মৃত শিক্ষকের নাম পার্থ মজুমদার৷ তার বাড়ি বাধারঘাট মাতৃপল্লি এলাকায়৷ রবিবার রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয় সে৷ সাথে সাথে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷


হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পরে৷ তারপর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়৷ মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন জানান চাকুরি চলে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন পার্থ মজুমদার৷ তার চার বছরের একটি সন্তান রয়েছে৷ এই সন্তানকে কি ভাবে মানুষ করবেন এই নিয়ে সর্বদা চিন্তা করতেন বাড়িতে বসে বসে৷ তার থেকে পার্থ মজুমদার অসুস্থ হয়ে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷


পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয় মৃতের স্ত্রীর কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য৷ যাতে করে মৃতের স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দর ভাবে বেচে থাকতে পারে৷ পার্থ মজুমদারের আকস্মিক মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ এইদিকে পার্থ মজুমদারের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা তার বাড়িতে ছুটে যায়৷ মৃতের পরিবার পরিজনদের সমবেদনা জানান তারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top