News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনে কাটা পড়েএক ব্যক্তির মৃত্যুপানিসাগরে
Image

ট্রেনে কাটা পড়েএক ব্যক্তির মৃত্যুপানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মোহনদাস৷ পেশায় রাজমিস্ত্রি৷ কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরছিল৷


রাত দশটা নাগাদ আগরতলা থেকে ধর্মনগর গামী মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে মোহনদাস নামে ওই রাজমিস্ত্রির৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে৷সোমবার সকালে স্থানীয় লোকজন রা ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ এবং রিয়েল পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে মোহনদাস নামে ওই রাজমিস্ত্রি আকন্ঠ মদ্যপান করতো৷আশঙ্কা করা হচ্ছে আকন্ঠ মদ্যপান করে রেললাইনের পাশ ধরে বাড়ি ফেরার পথে চলন্ত রেলের ধাক্কায় ছিটকে পড়ি তার মৃত্যু হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷রেলের ধাক্কায় ছিটকে পড়ে রাজ মিস্ত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top