News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : জিবির এমএস সুদীপ বর্মনকে বললেন প্রশাসনের কোন ধরনের সহযোগিতা মিলছে না
Image

করোনা : জিবির এমএস সুদীপ বর্মনকে বললেন প্রশাসনের কোন ধরনের সহযোগিতা মিলছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ করোনা মুকাবিলা করা জন্য স্বাস্থ্য পরিষেবারকে গুরুত্ব দিতে প্রথমে স্বাস্থ্যমন্ত্রীকে একাধিক চিঠি প্রদানের পর, সাংবাদিক সম্মেলন করেও যখন পরিস্থিতি কোন উন্নতি হচ্ছে না, ক্রমশই অবনতি দিকে ছুটছে তখন আর ঘরে বসে থাকতে পারলেন না রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন৷


সোমবার দুপুর ১২ টায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন জিবি হাসপাতালের এম এস ডাঃ দেবাশীষ রায়ের সাথে দেখা করতে ছুটে যান৷ সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ হাসপাতালে এম এস ডাঃ দেবাশীষ রায়ের সাথে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এম এস -এর কাছে জানতে চান পরিষেবার ক্ষেত্রে কোথায় ভুল ত্রুটি রয়েছে ? রাজ্যে প্রতিদিন সংক্রমনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার৷ কেন এমনটা হচ্ছে ? মানুষ কেন জিবি হাসপাতালে উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে ? কেন মৃত্যু হচ্ছে, কিন্তু চিকিৎসক বলতে পারছেন না ? কেন সন্তান সম্ভবার খাবার সঠিকভাবে মিলছে না ? কেন ঔষধ পত্রের সঠিক পরিষেবা নেই? কেন জায়গা থাকার পরও রোগীদের মেঝেতে সুয়ে পরিষেবা নিতে হচ্ছে ? কেন চিকিৎসকরা আই টি সুযোগ গ্রহণ করছে না ? এর উত্তরে এম এস জানান প্রশাসনের কোন ধরনের সহযোগিতা মিলছে না৷ এম এস জানিয়েছেন পরিষেবা যাতে দ্রুত উন্নত করা যায় সে বিষয়ে তিনি খতিয়ে দেখবেন৷

আর যদি পরিষেবা দু’তিন দিনের মধ্যে উন্নত না হয়, তাহলে পরিস্থিতি সামাল দিতে পারবেনা কেউ বলে হুশিয়ারি দেন শ্রী বর্মন৷ এদিকে বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে৷ যার জনকল্যাণমুখী সরকারের ক্ষেত্রে মানানসই নয়৷ আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা বর্তমান পরিস্থিতিতে যেভাবে নিজ রাজ্যে কাজ করে চলেছেন সেটা সত্যি গোটা দেশের মধ্যে দৃষ্টি আকর্ষণীয়৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যাতে স্বাস্থ্য পরিষেবার দিকে গুরুত্ব প্রদান করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top