News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দল কোনঠাসা তাই বিরোধীদের উপর হামলা চালাচ্ছে : মানিক সরকার
Image

শাসক দল কোনঠাসা তাই বিরোধীদের উপর হামলা চালাচ্ছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ হতাশাগ্রস্ত হয়ে তারা বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করে চলেছে৷বিরোধী দলের কর্মসূচিতে জনগণ ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করার ফলে শাসকদল ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছে৷


রবিবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড় দুয়ালীএলাকায় আক্রান্তকারী বিরোধী দলের সমর্থকদের বাড়িঘর পরিদর্শনকালে একথা বলেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন বর্তমান শাসকদল জনকল্যাণে কোন কাজ করছে না৷ জনকল্যাণে তাদের কোনো কর্মসূচি নেই৷ রাজ্যের শাসক দল বিজেপি তে কোন শৃঙ্খলা বোধ নেই বলেও তিনি মন্তব্য করেন৷ শাসক দলে কোন সংহতি নেই বলেও তিনি মনে করেন৷সে কারণেই রাজ্যের শাসক দল বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করেছে৷

তাতে সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে শুরু করছে৷শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজ্যের শাসন পরিচালনা করতে গিয়ে শাসক দল বিজেপির এসব কার্যকলাপ সংগঠিত করে চলেছে তা কোনোভাবেই কাম্য নয়৷ বিরোধী দলের নেতা মানিক সরকার আরও বলেন জনকল্যাণ হলো যেকোনো সরকারের অভিমুখ৷ কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার জনকল্যাণে কোন ধরনের কর্মসূচি গ্রহণ করছে না৷ বর্তমান বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তিনি জনবিরোধী সরকার বলেও আখ্যায়িত করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top