News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

দামছড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রবিবার ভোরে দামছড়া থানার অন্তর্গত পিপলা ছড়া এ.ডি.সি ভিলেজের রঞ্জনি পাড়ার এক নং ওয়ার্ডে ক্ষতবিক্ষত অবস্থায় এক জনের মৃতদেহ উদ্ধার হয়৷ একই সাথে আরও দুই জনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী৷ ঘটনার বিবরনে জানা যায় শনিবার রাতের কোন এক সময়ে ঐ এলাকার বাসিন্দা কৃতনজয় রিয়াং ও তার স্ত্রী ম্রংতি রিয়াং এবং একমাএ কন্যা লক্ষিতা রিয়াং-কে দুষৃকতীরা প্রানে মারার চেষ্টা করে৷

এতে ঘটনাস্থলে বাড়ির কর্তা কৃতনজয় রিয়াং মৃত্যুর কোলে ডলে পরে৷ গুরতর আহত অবস্থায় ম্রংতি রিয়াং প্রতিবেশীদের স্বরনাপন্ন হয়৷ তখন তাদের আদরের একমাএ কন্যা গুরুতর ভাবে আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে জঙ্গলে৷ ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় দামছড়া থানার পুলিশকে৷ দামছড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কা জনক অবস্থায় ম্রংতি রিয়াং ও তার মেয়েকে উদ্বার করে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরন করে৷ পাশাপাশি কৃতনজয় রিয়াং এর মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য৷ এইদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ প্রাথমিক ভাবে জানা গেছে এলাকায় কর্মরত এক জন হাতির মাহুত ঘটনার জন্য দায়ী৷

নাম জানা না গেলেও ঐ দুষৃকতির বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহরে বলে জানা গেছে৷ ঘটনার পর সে দুটি হাতি নিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঝ পথে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে হাতি দুটিকে ফেলে পালিয়ে যায়৷ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত দুষৃকতিকে জালে তোলার জন্য তল্লাসি অভিযান চালিয়ে যাচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top