News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবৃদ্ধি রুখতে ময়দানে প্রশাসন
Image

মূল্যবৃদ্ধি রুখতে ময়দানে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজার৷ আর মহারাজগঞ্জ বাজারে আলু, পেঁয়াজ সহ কাঁচা সব্জির মূল্য লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে৷ আর এটা কোন নতুন বিষয় নয়, লক ডাউনের সুযোগ নিয়ে বাজারে কিছু অসাধু ব্যবসায়ি সামগ্রীর মূল্য বৃদ্ধি করে চলেছে মর্জিাফিক৷


আর ক্রতাদের কাছ থেকে প্রায়ই এই ধরনের অভিযোগ পাওয়ার পর রবিবার বাস্তব মুল্য যাচাই করতে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন৷ এদিন ডিসিএম অনিমেষ ধরের নেতৃত্বে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়৷ পরে ডিসিএম অনিমেষ ধর জানান ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে আলুর দাম বেশী রাখার সত্যতা পাওয়া গেছে৷ পুরনো আলু ২৯ টাকা পাইকারি বিক্রি হলেও বাজারে তা বিক্রি করা হচ্ছে ৩৫ টাকা কেজিতে৷পেঁয়াজও একই ভাবে অনিয়ম করে চলেছে৷ তাই ব্যবসায়িদের সর্তক করে দেওয়া হয়েছে৷ দোকানে লাগিয়ে দেওয়া হয়েছে আলু পেয়াজের মূল্য৷ এমনকি কাঁচালঙ্কার ল্যও বৃদ্ধি ঘটেছে৷ লক্ষ্য করা যায় রাজ্যে আমদানিকৃত বহিঃ রাজ্যের লঙ্কা এবং স্থানীয় লঙ্কার মধ্যে দামের সঠিক মূল্য নেই৷ একই মুল্যে লঙ্কা বিক্রি করতে হবে৷ আর এই বিষয়গুলি নিয়ে ব্যবসায়িদের সাথে কথা হয়েছে৷ পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়ীদের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি৷
আর যদি এই ধরনের অনিয়ম পুনঃবৃত্ত হয় তাহলে আইনি ব্যবসা নেওয়া হবে বলেও জানান৷ তবে প্রশ্ণ হলও লকডাউনের পর থেকে এই ধরনের অভিযোগ পেয়ে বহু আধিকারিক বাজার পরিদর্শন করেছেন৷ কিন্তু বাস্তবে কতটা মুল্য সঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছেন তা নিয়ে অবশ্যই ক্রেতাদের মধ্যে প্রশ্ণ রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top