News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ ও ২৩ সেপ্ঢেম্বর
Image

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ ও ২৩ সেপ্ঢেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পলিটেকনিক ডিপ্লোমা এন্ট্রান্স পরীক্ষা সহ ল এন্ট্রান্স পরীক্ষা আয়োজনের জন্য সম্ভাব্য দিনক্ষণের অনুমোদন দিয়েছেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান৷
তিনি জানান, শিক্ষাভবনে আজ আয়োজিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণের জন্য আগামী ২২ এবং ২৩ সেপ্ঢেম্বর সম্ভাব্য তারিখ হিসাবে সুুপারিশ করা হয়েছে৷ ৩,৮৬৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে৷ ৩০ সেপ্ঢেম্বর পলিটেকনিক ডিপ্লোমা এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে সুুপারিশ করা হয়েছে৷


১২০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে৷ এজন্য ৬টি পরীক্ষা কেন্দ্র থাকবে৷ ল এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে ৭ অক্টোবর৷ এতে ২টি পরীক্ষা কেন্দ্রে ৬১০ জন পরীক্ষার্থী অংশ নেবে৷ সবধরণের স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট বোর্ডগুলি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার, মাস্ক, সাবান, টিসু্যু পেপার, পানীয়জল, থার্মাল স্কিনিং ব্যবস্থা রাখার জন্য বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, শিক্ষা সচিব সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷


শিক্ষামন্ত্রী জানান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেইন) ইঞ্জিনীয়ারিং-এর পরীক্ষা পয়লা সেপ্ঢেম্বর থেকে ২টি সেন্টারে শুরু হয়েছে৷ চলবে ৬ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ ৩,৩৭৯ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে৷ নীট পরীক্ষা (মেডিক্যাল) ১৩ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে৷ ১১টি পরীক্ষা কেন্দ্রে ৪,১৫৭ জন পরীক্ষার্থী অংশ নেবে৷ আজকের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলির শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেওয়ার বিষয়ে কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বলা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top