News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর হতে গেলে কৃষকদের প্রয়োজন রয়েছে, দাবি মুখ্যমন্ত্রীর
Image

আত্মনির্ভর হতে গেলে কৃষকদের প্রয়োজন রয়েছে, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ আত্মনির্ভর হতে গেলে কৃষকদের প্রয়োজন রয়েছে৷ প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার ঘোষণা করেছেন৷ এই রূপরেখা তৈরি করে তাঁকে কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী৷ এর পেছনে কারন একটাই৷ কারন কৃষকরাই ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ কেননা ভারত কৃষি প্রধান দেশ৷ বৃহস্পতিবার মোহনপুর মহকুমার সিমনা বিধানসভার মতাই গ্রামের কৃষক ভবেন্দ্র দেবনাথের তরমুজ বাগান পরিদর্শন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অফ সিজনে তরমুজ চাষ করে সাফল্য অর্জনের পথে মতাই গ্রামের কৃষক ভবেন্দ্র দেবনাথ৷


এদিন মুখ্যমন্ত্রী কৃষক ভবেন্দ্র দেবনাথের বাগান ঘুরে দেখেন৷ কথা বলেন কৃষক ভবেন্দ্র দেবনাথের সঙ্গে৷ ইন্টারনেটের জুগে তথ্য প্রযুক্তি থেকে শিক্ষা নিয়ে নিজেই তরমুজ চাষের দিকে পা বাড়িয়েছেন কৃষক ভবেন্দ্র দেবনাথ৷ আধুনিক পদ্ধতিতে অফ সিজনে মাচা করে তরমুজ চাষ করা এবং তার ফলন দ্বিগুণের অধিক করা এটা অন্যন্ত সাধুবাদ যোগ্য৷ এটা কোন দপ্তরের সহায়তা ছারাই তিনি করে দেখিয়েছেন৷ প্রধানমন্ত্রীর ব্যবস্থায় ডিজিটাইলেজেশন করার যে প্রচেষ্টা তার বড় নিদর্শন বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পুথিগত শিক্ষা ছাড়া, বর্গাদার হয়ে কৃষি করে নিজেকে প্রতিষ্ঠিত করার নিদর্শন রেখেছেন এই কৃষক৷ এদের কথা চিন্তা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ৫০ হাজার বর্গাদারকে নাবার্ডের থেকে গ্রামীণ ব্যঙ্কের মাধ্যমে ঋন প্রদান করার৷ এতে করে বর্গাদার যারা আসল কৃষক তাদের সহায়তা মিলবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷অন্যদিকে কৃষক ভবেন্দ্র দেবনাথ জানান এই চাষ করে তিনি লাভবান হয়েছেন৷


অফ সিজনে এই এলাকায় কোন তরমুজ চাষ হয়না৷ এর জন্য বাইরে থেকে তরমুজ আনতে হয়৷ বাজারে কিনতে গেলে খুচরা মূল্য পরে ৭০ থেকে ৮০ টাকা৷ এক্ষেত্রে স্থানীয় কৃষকরা এই চাষ করে ৪০ টাকা দরে বিক্রি করলেও লাভবান হবেন বলে জানান তিনি৷ কৃষির মাধ্যমে সমাজের উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন৷ তথ্য প্রযুক্তির মাধ্যমে এই চাষ করে এখন সফল কৃষক ভবেন্দ্র দেবনাথ৷ অন্যদের অনুপ্রাণিত করেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বাগান পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় কৃষকদের সঙ্গেও৷ মোহনপুর মহকুমার সিমনা বিধানসভার মতাই গ্রামের কৃষক ভবেন্দ্র দেবনাথের তরমুজ বাগান দেখে মুগ্দ হন তিনি৷ আগামী দিনে বড় আকারে তরমুজ বাগান করতে চাইলে সরকার সহায়তা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top