News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগারসহ ধৃত দুই যুবক জেল হেপাজতে
Image

ব্রাউন সুগারসহ ধৃত দুই যুবক জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ সিপাহী জলা জেলার মেলাঘর থানা এলাকা থেকে ব্রাউন সুগার সহ আটক ২ পাচারকারীকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ একে মারাতে গাড়িসহ নেশা পাচারকারীকে আটক করেছিল মেলাঘর থানার পুলিশ৷ তাদের কাছ থেকে ৬০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়৷


তাদের বিরুদ্ধে মেলাঘর থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়৷ পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত থেকে তাদেরকে পুনরায় ১৪দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ ব্রাউন সুগার নামক ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷যুব সমাজকে নেশা মুক্ত করার জন্য রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করলেও নেশা পাচারকারীরা তাদের নেশা বাণিজ্য নানা কৌশলে চালিয়ে যাচ্ছে৷নেশা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top