News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

উদয়পুরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ সেপ্ঢেম্বর৷৷ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরে৷ পরেশ নোয়াতিয়া(৫৫) পিতা মৃত দেবেন্দ্র নোয়াতিয়া গর্জি সুকলের গ্রুপ ডি কর্মী , উদয়পুর কে বি আই সুকলের মাঠ সংলগ্ণ এলাকায় বাড়ি৷ গত পরশু দিন থেকে লাকড়ি ও কচু লতি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় বাড়ির নিকটবর্তী এলাকায় ৷ প্রচন্ড নেশা করতেন৷


আজ দুপুরে ওনার মৃত দেহ উদয়পুর কে বি আই সুকলের মাঠের উত্তর দিকে জঙ্গলের মধ্যে উপুর হয়ে পরে থাকতে দেখে ওনার ছেলে দেহ সনাক্ত করেন৷ ওনার চার ছেলে দুই মেয়ে৷ বড় ছেলে করবুক থাকেন৷ পরশু দিন যখন উনি লাকড়ি কুড়োনোর জন্য বাড়ি থেকে বের হয়েছেন তখন উনার স্ত্রী সুভাশানি নোয়াতিয়ার কাছ থেকে পরেশ নোয়াতিয়া পঞ্চাশ টাকা চেয়ে নেন৷ সন্ধ্যায় পরেশ নোয়াতিয়া বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে স্ত্রী ও পুত্রের ধারনা হয় হয়তোবা পরেশ নোয়াতিয়া ওদের গর্জি অপর বাড়িতে গিয়েছেন, চলে আসবেন এই ধারণা ওনারা পোষণ করেন৷

আজ গর্জি বাজারের একটু পরেই ওনাদের অপর নিজ বাড়িতে গিয়ে স্ত্রী সুভাশানি পাড়া প্রতিবেশিদের থেকে খোঁজ নিয়ে যখন জানতে পারেন পরেশ নোয়াতিয়া ওদের গর্জি অপর বাড়িতে যাননি৷ তখন গর্জি থেকে ছেলেকে ফোন করে বলেন উদয়পুরের বাড়িতে খোঁজ করার জন্য৷ ছেলে মায়ের ফোন পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে উদয়পুর কে বি আই সুকলের মাঠের উত্তর দিকে কচু ক্ষেতে মৃত অবস্থায় দেখতে পেয়ে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহ জেলা হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷ ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top