News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া করা গুন্ডা দিয়ে মারধর, বিশালগড়ে গুরুতর আহত তিন
Image

ভাড়া করা গুন্ডা দিয়ে মারধর, বিশালগড়ে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ সেপ্ঢেম্বর৷৷ বুধবার রাত আনুমানিক সাতটায় গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত হয় তিনজন৷ আহতরা হল তিমির দত্ত, রিপন দাস এবং তপন দেবনাথ৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ হাসপাতাল থেকে বেরুবার পথে স্থানীয় এক যুবকের সঙ্গে কথার মাধ্যমে তর্ক বিতর্ক হয়৷ কিন্তু এর কিছুক্ষণ পর এ কথা থেকে তর্ক বিতর্ক রূপ নেয় হাতাহাতিতে এবং মারামারিতে৷ অভিযোগ তপন দেবনাথ নামে এক যুবক কয়েকজন দুষৃকতীকে ফোন করে এনে হাসপাতালের সামনে রিপন দাস কে বেধড়কভাবে মারধর করে৷ এরপরে মারামারি চলে যায় তিমির দত্ত নামে আরেক যুবক এর উপর৷ তিমির দত্ত বিশালগড় মহকুমা হাসপাতাল একজন স্টাফ হিসাবে নিযুক্ত এবং রাজ্যের নতুন সরকারের শাসনে বিশালগড় মহকুমা হাসপাতালে সরকারি গাড়ি ছাড়া যে বেসরকারি গাড়িগুলো টেন্ডার বাবৎ পেয়ে থাকে এবং যে প্রাইভেট গাড়ি গুলি হাসপাতলে চলাচল করছে সেই গাড়ির মালিক তিমির দত্ত৷


তিমির দত্তর বক্তব্য রাজ্যের বিরোধী দল সিপিএম এর কয়েকজন দুষৃকতীরা এই টেন্ডার না পাওয়াতে কৌশলে আজকে তিমির দত্তর উপর হামলা চালায়৷ তিমির দত্ত এও জানান হাসপাতালে একাউন্টেন্টে কর্মরত উমা চরন ৫০,০০০ টাকার বিনিময়ে দুষৃকতীদের ভাড়া করে এনে তিমির দওের উপরে হামলা চালিয়েছে৷ আহতদের মধ্যে দুজনকে রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ এবং যেহেতু গাড়ি সংক্রান্ত বিষয় সেখানে বিশালগড় মোটর স্ট্যান্ড এর বিএমএস নেতৃত্বরা উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top