নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): ভারতের জাতীয় সুরক্ষা বিপন্ন হতে পারে সেই কারণে পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এর আগে জুনে ৫৯ এবং জুলাইতে ৪৭ টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতের সুরক্ষার জন্য বিপদজনক হতে পারে ভেবেই এই সকল চিনা অ্যাপ্লিকেশনগুলি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়া ১১৮ টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাবজি সহ অনেক জনপ্রিয় মোবাইল অনলাইন গেমস রয়েছে। তথ্য চুরির অভিযোগে এর আগেও পাবজির বিরুদ্ধে উঠেছিল।যদিও প্রস্তুতকারী সংস্থা নিজেদের নীতি পরিবর্তন করেছে বলে দাবি করেছিল।সংস্থার তরফ থেকে বলা হয়েছিল ভারতের ডাটা ভারতের মধ্যেই জমা থেকে যায়। পূর্ব লাদাখের গালওয়ানে চিনা বাহিনীর সঙ্গে সংঘাতের পর প্রথমে ৫৯ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছিল। জুলাইতে আরো ৪৭ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে দেওয়া হয়। এই করে ভারতে এখনো পর্যন্ত ২২৪ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

পাবজি সহ ১১৮টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল কেন্দ্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















