News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিচক্র যানে চালক ও আরোহীর হেলমেট ব্যাবহার বাধ্যতামূলক
Image

দ্বিচক্র যানে চালক ও আরোহীর হেলমেট ব্যাবহার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ এখন থেকে দ্বিচক্র যানে যারাই চলাচল করবেন, তাদের প্রত্যেকেই হেলমেট ব্যবহার করতে হবে৷ ১ সেপ্ঢেম্বর থেকেই এই নিয়ম লাগু হয়ে গেছে গোটা রাজ্যেই৷ এতদিন কেউই এই নিয়মটা মানেননি৷ তবে এখন থেকে এই নিয়ম না মানলে চালক ও সহ চালককে দিতে হবে ফাইন৷ মোটর ভেহিকেল নিয়ম অনুযায়ী এই ফাইন দিতে হবে৷ এর মধ্যে যিনি চালক থাকবেন তার যদি হেলমেট না থাকে তাহলে সেকশন ১৯৪/ডি অনুযায়ী এক হাজার টাকা ফাইন দিতে হবে৷

একই ভাবে সহ চালক হিসেবে যিনি থাকবেন তার মাথায় ও যদি হেলমেট না থাকে, তাহলে সেকশন ১৯৪, সি অনুযায়ী তাকে ও এক হাজার টাকা জরিমানা দিতে হবে৷ তত সঙ্গে যার নামে দিচক্র জানের লাইসেন্স রয়েছে সেটা তিন মাসের জন্য বাজেয়াপ্ত ও করা হবে৷ মঙ্গলবার ট্রাফিকের তরফে শহরের তিনটি জায়গায় এই অভিযান চালানো হয়৷ এদিন শুধু যান চালকদের বুঝিয়ে দেওয়া হয় ট্রাফিকের এই গাইডলাইন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top