News Flash

  • Home
  • Uncategorized
  • মাছ ধরা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ
Image

মাছ ধরা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ আগস্ট৷৷ ছড়ার জলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট৷দা লাঠি দিয়ে উভয় পক্ষের মধ্যে চরম সংঘাত৷ আহত উভয়পক্ষের ৮ জন পুরুষ মহিলা ও শিশু৷ অবস্থা গুরুতর হওয়াতে সকলকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর৷ ঘটনা চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের ছোট ছড়ার জলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম মারপিট সংঘটিত হয়েছে৷ অভিযোগ পাল্টা অভিযোগ৷দুই পক্ষের তরফ থেকে চুরাইবাড়ি থানায় মামলা দায়ের৷ ঘটনা স্থলে সানীয় থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ বর্তমানে দু পক্ষের ৮ জন পুরুষ মহিলা ও শিশু গুরুতরভাবে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷দু পক্ষের অভিযোগ মূলে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মজির উদ্দিন পিতা মশরফ আলীর যায়গার উপর দিয়ে একটি ছোট ছড়া অবসিত৷গত ২ দিন যাবৎ প্রবল বৃষ্টিপাতের ধরুন উক্ত ছড়ায় মাছ ধরতে যায় পাশের বাড়ির আব্দুল নুরের ছেলে সুজেল উদ্দিন এমনটা জায়গা মালিক মজির উদ্দিনের পরিবারের অভিযোগ৷ তাদের অভিযোগ, আব্দুল নুরের ছেলে সুজেল হোসেনকে তাদের জায়গার উপর মাছ ধরতে বাধা দিলে আব্দুল নুর সহ তার আত্মীয় স্বজনরা অতর্কিতভাবে জায়গার মালিক মজির উদ্দিন (৫৩) স্ত্রী আয়াতুন নেছা ও ছেলে আববাস উদ্দীনকে দা লাঠি দিয়ে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে৷


অপরদিকে পাশের বাড়ি আব্দুল নুরের পরিবারের অভিযোগ, তাঁদের এগারো বছরের ছেলে সুজেল হোসেন আজ সকালে মজির উদ্দিনের জায়গার উপর ছোট ছড়াতে মাছ ধরতে গিয়েছিলে৷ আর সেই অপরাধে তাদের ছেলেকে মারধোর করতে শুরু করে জায়গা মালিক মজির উদ্দিন তার স্ত্রী ও পুত্র৷ছেলের চিৎকার চেঁচামেচি শুনে তারা বেরিয়ে ঘটনাস্থলে আসলে তাদের উপর চড়াও হয় মজির উদ্দিন তার ছেলে ও স্ত্রী৷ তাদের দা ও লাঠির আঘাতে গুরুতর আহত হন আব্দুল নুর, নুরুল হক, রেশমা বেগম, শুক্কুরজান বিবি ও সুজেল হোসেন (১১) বলে তাদের অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উভয়পক্ষের ৮ জন পুরুষ মহিলা ও শিশুকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোমালি নাথ সকলের অবস্থা গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে উভয় পক্ষের সকলেই আশঙ্কাজনকভাবে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
অপরদিকে চিকিৎসক সোমালি নাথ জানান, উভয়পক্ষের মধ্যে মারপিটে সকলের অবস্থায় প্রায় গুরুতর৷ দা লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান চিকিৎসক৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top