News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসের অভিযোগ এনে ৩ সেপ্ঢেম্বর ১২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক কংগ্রেসের, বিরোধিতায় বিজেপি
Image

সন্ত্রাসের অভিযোগ এনে ৩ সেপ্ঢেম্বর ১২ ঘণ্টা ত্রিপুরা বনধের ডাক কংগ্রেসের, বিরোধিতায় বিজেপি

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.)৷৷ প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহার ওপর হামলা এবং ত্রিপুরা জুড়ে লাগাতার সন্ত্রাসের অভিযোগ এনে আগামী ৩ সেপ্ঢেম্বর সারা রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকেছে প্রদেশ কংগ্রেস৷ তাতে কংগ্রেসের ১৭টি শাখা সংগঠন সমর্থন জানিয়েছে৷ এদিকে কংগ্রেস আহূত বনধ-এর তীব্র বিরোধিতা করে বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা বলেন, করোনা-প্রকোপের মধ্যে রাজনীতিকে ধিক্কার জানাই৷ অতীতে গণতন্ত্র লুণ্ঠনকারীরা আজ সন্ত্রাসের মিথ্যা অভিযোগ এনে হাসির খোরাক হয়েছেন, কটাক্ষের সুরে বলেন তিনি৷


সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বীরজিৎবাবু বলেন, ইতিপূর্বে আমার ওপর একাধিকবার প্রাণঘাতী হামলা হয়েছে৷ শুধু তাই নয়, সারা ত্রিপুরায় কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও আক্রান্ত হচ্ছেন৷ তাই, আগামী ৩ সেপ্ঢেম্বর সারা ত্রিপুরায় ১২ ঘণ্টার বনধ-এর ডাক দেওয়া হয়েছে৷ তাঁর অভিযোগ, শাসক সমর্থিত দুষৃকতীরা বিরোধীদের ওপর হামলা করছেঊ বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে তারা৷ এতে গণতন্ত্র বিপন্ন হচ্ছে৷ তাই বনধ ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না আমাদের কাছে৷ তিনি বলেন, করোনা-প্রকোপে মানুষের অবস্থা শোচনীয়, অথচ প্রয়োজনীয় ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হচ্ছে না৷ মানুষ আক্রান্ত হচ্ছেন, করোনা-য় মারা যাচ্ছেন৷ এর প্রতিবাদেই বনধ ডাকা হয়েছে, দাবি করেন তিনি৷

কংগ্রেসের এই বনধ-এর তীব্র বিরোধিতা করেছে বিজেপি৷ দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, করোনা-প্রকোপের মাঝে রাজনীতিকে ধিক্কার জানাই৷ তিনি বলেন, অতীতে মানুষের ওপর হামলা হলে দুষৃকতীরা পার পেয়ে যেত৷ কিন্ত এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে৷ তারা গ্রেফতারের পর শাস্তির মুখে পড়ছে৷ সরকার পরিবর্তনের সুফল ত্রিপুরাবাসী পাচ্ছেন, জোর গলায় দাবি করেন তিনি৷ এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, অতীতে গণতন্ত্র লুণ্ঠনকারীরা আজ সন্ত্রাসের মিথ্যা অভিযোগ এনে হাসির খোরাক হয়েছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top