News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল-এ করোনার থাবা, আক্রান্ত সিএসকের অন্তত ১০জন ক্রিকেটার
Image

আইপিএল-এ করোনার থাবা, আক্রান্ত সিএসকের অন্তত ১০জন ক্রিকেটার

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স.) : শুরুর আগেই ধাক্কা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ । করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) –এর অন্তত ১০ জন ক্রিকেটার। জানা গেছে, আক্রান্তের তালিকায় আছেন একজন ভারতীয় ক্রিকেটারও। ফলে গোটা দলকে পুনরায় ১ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারান্টাইনে চলে যেতে হয়।

ণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। দীর্ঘদিন পর করোনার মধ্যেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হয় । তবে এবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে এ টুর্নামেন্ট। সর্বোচ্চ সতর্কতার মধ্যে আইপিএল আয়োজনের চেষ্টা চলছে ।সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ১৯ তারিখ শুরু হবে এ টুর্নামেন্ট।যার জন্য কঠোর নিয়ম মেনে ফ্র্যাঞ্চাইজিরা আমিরশাহি রওনা হলেও দূরে সরিয়ে রাখা গেল না করোনা সংক্রমণ। কারন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অন্তত ১০ জন ক্রিকেটার। ক্রিকেটাররা ওদেশে পৌঁছে কোয়ারান্টাইনে থাকলেও চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্যের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। সূত্র মারফৎ চেন্নাই শিবিরে করোনা পজিটিভের খবর যথাযথ বলে জানা গেলেও এখনও করোনা আক্রান্তদের নাম জানা যায়নি। তবে এটা নিশ্চিত, করোনা পজিটিভ সদস্য দুবাইয়ে দলের সঙ্গেই রয়েছেন। চেন্নাইয়ের একজন ভারতীয় পেসার করোনা আক্রান্ত বলে শোনা যাচ্ছে, যিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ম্যানেজমেন্টের সদস্য এবং সোশ্যাল মিডিয়া টিমের সদস্য করোনা সংক্রামিত বলে খবর। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে ১০ থেক ১২ জন করোনা পজিটিভ বলে আশঙ্কা করা হচ্ছে। যে কারণে চেন্নাইয়ের কোয়ারান্টাইনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ৬ দিনের কোয়ারান্টাইনের মেয়াদ ইতিমধ্যেই শেষ করেছিল সিএসকে। আজ শুক্রবারই তাদের অনুশীলন শুরু করার কথা ছিল। আমিরশাহি পৌঁছে ৬ দিনের মধ্যে তিনবার সকলের করোনা টেস্ট করার কথা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবারই চেন্নাইয়ের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের প্রত্যেকের চতুর্থ দফায় করোনা টেস্ট করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top