News Flash

  • Home
  • Uncategorized
  • নারদকাণ্ডে ফের ইডির নোটিস মুকুল রায়কে
Image

নারদকাণ্ডে ফের ইডির নোটিস মুকুল রায়কে

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) :  নারদকাণ্ডে ফের মুকুল রায়কে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট ( ইডি)। আগামী সাতদিনের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে মুকুলবাবুকে। ইমেল মারফৎ এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

আর্থিক তছরূপ সংক্রান্ত কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার নারদকাণ্ড নিয়ে ফের নড়েচড়ে বসা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞমহল। বিজেপিতে মুকুল রায়ের ‘গুরুত্ব’ নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রশ্ন উঠেছে। জল্পনা হয়েছে তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়েও। রাজ্য বিজেপির নেতারা যে মুকুল রায়কে বিশেষ ‘আদর’ দেন না তা বেশ স্পষ্ট। দলে মুকুলের ভূমিকা বলতে, মাঝেমধ্যে দিল্লি ছুটে যাওয়া। তা ছাড়া নৈহাটি, হালিশহরের মতো একাধিক পুরসভা বিজেপির হাতে এসেও হাতছাড়া হওয়ার ঘটনায় নম্বর কমেছে তৃণমূলের এক সময়ের চাণক্যর। দিলীপ ঘোষরা মনে করেন, তৃণমূলে ছেড়ে এসে নেতারা বিজেপিতে যা পাচ্ছেন তা যথেষ্ট। তৃণমূলে কোণঠাসা ছিলেন, বিজেপিতে গুরুত্ব পেয়েছেন। কম কী!

এরই মধ্যে তিন মাসে দু’বার মুকুলকে ডাকল ইডি। এর আগে গত জুন মাসে যখন মুকুল রায়কে ডাকা হয়, তিনি লকডাউনের দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার তা সম্ভব কি না তা সময়ই বলবে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের ধারনা ইডির এই ডাক খোঁজ মুকুলবাবুকে খানিক চাপেই রাখবে রাজনৈতিকভাবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top