News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ জুন থেকে শুরু হতে চলেছে ৪৭তম কোপা আমেরিকা, প্রকাশিত নতুন ক্রীড়াসূচী
Image

১১ জুন থেকে শুরু হতে চলেছে ৪৭তম কোপা আমেরিকা, প্রকাশিত নতুন ক্রীড়াসূচী

কনমেবল, ১৪ আগস্ট (হি. স.) : ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ । শুরু হতে চলেছে করোনাভাইরাসের আচমকা আক্রমণের কারনে স্থগিত হয়ে যাওয়া ৪৭তম কোপা আমেরিকা কাপ। আগামী বছর অর্থাৎ ২০২১ এর ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের এই মহারণ। এমনটাই জানিয়েছে লাতিন আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

 করোনাভাইরাস মহামারির কারণে গত জুন-জুলাই মাসে সূচি থাকা কোপা আমেরিকা ফুটবল স্থগিত হয়ে যায়। এবার স্থগিত এই আসরের নতুন তারিখ জানিয়েছে আয়োজকরা। প্রথমবারের মতো দুটি দেশে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি শুরু হবে ২০২১ সালের ১১ জুন। ফাইনাল হবে ১০ জুলাই। কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথমবার আয়োজক দুটি দেশ। আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে বাকি ২০টি ম্যাচ।

কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ ও সেমিফাইনালের একটি ম্যাচ হবে আর্জেন্টিনায়।অন্যদিকে কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ, সেমির একটি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বিয়ায়। পুরো মাস জুড়েই সাউথ ও নর্থ জোনে ভাগ করে টুর্নামেন্ট শেষ হবে।

সাউথ জোন গ্রুপে আছে – আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া

 নর্থ জোন গ্রুপে আছে- ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনিজুয়েলা ও পেরু।

 উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি। একই দিনে একই গ্রুপের আরও দুই ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে ও বলিভিয়া।

 ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

কোপা আমেরিকার শেষবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ হবে ১৩ জুন ভেনিজুয়েলার বিপক্ষে। এর পর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে নেইমারের দল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top