News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা প্রশাসনে বড়সড় রদবদল, সরানো হল চার জেলাশাসককে
Image

ত্রিপুরা প্রশাসনে বড়সড় রদবদল, সরানো হল চার জেলাশাসককে

আগরতলা, ১৩ আগস্ট (হি.স.) : ত্রিপুরা প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। একসাথে চার জেলাশাসককে বদলি করেছে রাজ্য সরকার। বদলির তালিকায় রয়েছেন পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরার জেলাশাসক। করোনা-প্রকোপের মধ্যে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দফতরের অবরসচিব এসকে দেববর্মা আইএএস এবং টিসিএস আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে, ১৬ জন আধিকারিকের বদলিনামা জারি হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পশ্চিম জেলা এবং সিপাহিজলার জেলাশাসকের বদলি হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া সুস্থ হলেও এখন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁকে সাধারণ প্রশাসন দফতরে সচিব পদে বদলি করা হয়েছে। শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. মাহাত্মে সন্দ্বীপ নামদেও নগরোন্নয়ন দফতরের অধিকর্তা পদে বদলি হয়েছেন। সাথে তিনি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। পশ্চিম জেলাশাসক পদে দায়িত্ব নিতে চলেছেন ড. শৈলেশ কুমার যাদব। তিনি পুর নিগমের কমিশনার ছিলেন। ওই পদের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, সিপাহিজলার জেলাশাসক পদে দায়িত্ব নিচ্ছেন বিশ্বেশ্বরী বি। তিনি পর্যটন দফতরের অধিকর্তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

এছাড়া তাপস রায় ঊনকোটির জেলাশাসক এবং নাগেশ কুমার বি উত্তরত্রিপুরার জেলাশাসক পদে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, উত্তর ত্রিপুরার বর্তমান জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার পর্যটন দফতরের অধিকর্তা পদে এবং ঊনকোটির জেলাশাসক রবীন্দ্র রিয়াংকে তদন্ত কমিশনার পদে বদলি করা হয়েছে। প্রশাসনের দুই পদস্থ আধিকারিকের দায়িত্বে কাটছাট করা হয়েছে। সাধারণ প্রশাসন (প্রিন্টিং অ্যাযান্ড স্টেশনারি) দফতরের সচিব পদে টিকে চাকমা এবং তদন্ত কমিশনার পদে এন ডারলংকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও আরও তিনজন আইএএস এবং তিনজন টিসিএস-কে বদলির আদেশ জারি করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top