News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে সরকারী আবাসন, উচ্ছেদ অভিযান শুরু
Image

শহরে সরকারী আবাসন, উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের শান্তি পাড়ায় বিবেকানন্দ মার্কেটে সরকারি ফ্ল্যাট নির্মাণের কাজ৷ দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার এই ফ্ল্যাট নির্মাণের কাজ প্রাথমিক ভাবে শুরু হয়েছে৷ ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে ওই এলাকায় রবিবার উচ্ছেদ অভিযান চালানো হয়৷ চূড়ান্ত নোটিশ দেওয়ার পরও যারা এলাকার ছিল না তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়৷


রবিবার সকালে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বুলডোজার নিয়ে উচ্ছেদ চালানো হয়৷উল্লেখ্য শান্তিপাড়া যে জায়গায় বর্তমানে বিবেকানন্দ রয়েছে সেখানেই সরকারি ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ সরকারি উদ্যোগে তৈরি করা এই সব বিক্রি করা হবে৷ উল্লেখ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিবেকানন্দ মার্কেট এলাকায় সরকারি উদ্যোগে ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়৷

নির্মাণের কাজ শুরু করার আগে উচ্ছেদ অভিযান চালানোর ফলে স্থানীয় বাসিন্দাদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হলে স্থানীয় বাসিন্দারা জানান আপাতত তাদের কোন ধরনের অসুবিধে হচ্ছে না৷এখানে ফ্ল্যাট গড়ে তোলা হলে এলাকাবাসীর কোন আপত্তি নেই ,বরং এলাকার উন্নয়ন ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন এলাকাবাসী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top