News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেপ্তার রেশন ডিলার
Image

নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেপ্তার রেশন ডিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ আবারো চাম্পাহাওর থানা এলাকায় ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা৷ থানায় মামলা না করার জন্য ধর্ষিতা নাবালিকার পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ৷ ঘটনা খোয়াই চাম্পাহাওর থানাধীন তুলাশিখর নন্দকুমার পাড়া এলাকায়৷ ঘটনার দুই দিন পর চাম্পাহওর থানায় মামলা রজু হয়৷ বৃহস্পতিবার সকালে ধৃত বাবুল দেববর্মা , বয়স ৩৫৷ চম্পাহাওর থানার পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে৷ দুষৃকতী বাবুল দেববর্মা তুলাশিখর ব্লক অন্তর্গত প্রমোদনগর এলাকার রেশন ডিলার৷


ঘটনার বিবরণে জানা যায় ,তুলাশিখড়ের নন্দকুমার পাড়া এলাকায় বাসিন্দা বাবুল দেববর্মা এই এলাকারই অন্য একটি বাড়িতে রাত দশটার সময় জানালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে৷ ঘরের ভেতর থাকা ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে৷ নাবালিকার মা-বাবা বিষয়টি টের পেতেই পালিয়ে যায় বাবুল৷ এমনকি বাবুল পরের দিন নাবালিকা বাড়িতে ভয়-ভীতি প্রদর্শন করে ,যেন থানায় মামলা না করা হয়৷ নাবালিকার বাবা ভয়-ভীতি উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে চাম্পাহাওর থানায় মামলা করে৷ চাম্পাহাওর থানার পুলিশ মামলা হাতে নিয়েই ময়দানে নেমে পড়ে৷ থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে বাবুল দেববর্মার বাড়িতে হানা দেয়৷ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে বাবুল দেববর্মাকে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top